শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:০৪ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌জি‌নে‌দিন জিদানের ছেলে লুকা জিদান আলজেরিয়া জাতীয় দলের গোলরক্ষক

স্পোর্টস ডেস্ক : ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান প্রথমবারের মতো আলজেরিয়া জাতীয় দলে ডাক পেয়েছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি রয়েছে আলজেরিয়া।

আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৯ অক্টোবর সোমালিয়া ও ১৪ অক্টোবর উগান্ডার মুখোমুখি হবে আলজেরিয়া। আসন্ন ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ। --- টি স্পোর্টস 

২৭ বছর বয়সি লুকা জিদান একজন গোলকিপার। তিনি ফ্রান্সের হয়ে যুব দলে খেলেছেন, তবে কখনো সিনিয়র জাতীয় দলে খেলেননি। তার বাবার পারিবারিক সূত্র ধরে লুকা জিদান আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। দুই সপ্তাহ আগে জিদানের ছেলেকে দেশের প্রতিনিধিত্ব পরিবর্তনের অনুমতি দেয় ফিফা। 

লুকা আগে স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদের হয়ে খেলতেন, যখন তার বাবা জিনেদিন জিদান সেই দলের হেড কোচ ছিলেন। বর্তমানে লুকা স্পেনের দ্বিতীয় বিভাগের দল গ্রানাদার হয়ে খেলছেন।

বিশ্বকাপ বাছাইয়ে আলজেরিয়া ‘জি’ গ্রুপের শীর্ষ দল। দুইয়ে থাকা উগান্ডার চেয়ে চার পয়েন্টে এগিয়ে। আগামী সপ্তাহে দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে আলজেরিয়ার। 

আলজেরিয়া এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছে এবং সর্বশেষ ২০১৪ সালে তারা শেষ ষোলোতে পৌঁছেছিল।

জিনেদিন জিদান ফ্রান্সের জার্সিতে তিনটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জিতেছিলেন এবং ২০০৬ সালে ফাইনালে হেরে যান। 

সেই ফাইনালে অতিরিক্ত সময়ে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করার কারণে তিনি লাল কার্ড দেখেছিলেন। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনার পর আর খেলোয়াড়ি জীবনের ইতি টানেন জিদান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়