শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

খেলাধুলায় ইসরায়েলকে নিষিদ্ধ চে‌য়ে উ‌য়েফার কা‌ছে সা‌বেক ও বর্তমান ৫০ খেলোয়াড়ের চিঠি

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক পর্যা‌য়ের খেলোয়াড়রা খেলাধুলায় ইসরায়েলকে নিষিদ্ধ করতে সরব হয়েছেন। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে চিঠি দিয়েছেন ৫০ জন সাবেক ও বর্তমান খেলোয়াড়।

এ তালিকায় আছেন ইংলিশ ক্রিকেটার মঈন আলী, ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লি ও ফরাসি মিডফিল্ডার পল পগবাসহ সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড়রা। ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যার কারণে সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে বিশ্ব ফুটবল থেকে নিষিদ্ধের দাবি উঠেছে।

এর আগে, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবল থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করতে ফিফা, উয়েফাসহ বিভিন্ন দেশের ফুটবল সংস্থার কাছ চিঠি দেয় তুর্কিয়ে ফুটবল ফেডারেশন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়