শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিশ্বকাপ আজ শুরু, কোনো ম্যাচ না জিতলেও ৩ কো‌টি ৩ লাখ টাকা পাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার থে‌কে শুরু হ‌তে যাওয়া নারী বিশ্বকাপে খেলছে ৮টি দল। স্বাগতিক দুই দল ভারত ও শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে—বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। টুর্নামেন্টের প্রাইজমানি যেহেতু বাড়ানো হয়েছে, তাতে সকল অংশগ্রহণ করা দলই মোটা অঙ্কের অর্থ পাবে। এমনকি, টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতলেও বিশাল অর্থ পাবে দলগুলো।

এবারের নারী বিশ্বকাপে বাংলাদেশ কোনো ম্যাচ না জিতলেও তারা টুর্নামেন্টে অংশগ্রহণ বাবদ ২ লাখ ৫০ হাজার ডলার পাবে। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ৩ কোটি ৩ লাখ টাকা। এর সঙ্গে যদি গ্রুপপর্বে জয় আসে, তবে প্রতিটি জয়ের জন্য যুক্ত হবে আরও ৩৪ হাজার ৩১৪ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৪১ লাখ ৬১ হাজার)। -- সময়‌নিউজ

সেমিফাইনালে উঠতে পারলে পুরস্কার ধাপে ধাপে বাড়বে। শেষ চারে পৌঁছানো দলগুলোর প্রাইজমানি ১১ লাখ ২০ হাজার ডলার করে, মানে প্রায় ১৩ কোটি ৫৮ লাখ টাকা। রানার্সআপ হলে পুরস্কার দাঁড়াবে ২২ লাখ ২৪ হাজার ডলার (প্রায় ২৭ কোটি ১৭ লাখ টাকা)। আর স্বপ্নের মতো শিরোপা জিততে পারলে বাংলাদেশ নারী দল পাবে সর্বোচ্চ ৪৪ লাখ ৮০ হাজার ডলার-বাংলাদেশি টাকায় প্রায় ৫৪ কোটি ৩৪ লাখ।

২০২২ সালের নিউজিল্যান্ড বিশ্বকাপের তুলনায় এবারের অর্থ পুরস্কার বেড়েছে প্রায় তিন গুণ। চ্যাম্পিয়ন দল যেখানে আগেরবার পেয়েছিল ১৩ লাখ ২০ হাজার ডলার, এবার সেই অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪৪ লাখে। রানার্সআপের পুরস্কারও বেড়েছে ২৭৩ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়