শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় দল ক্রিকেটকেই অপদস্ত অসম্মান করছে: পাকিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : ফাইনালের লড়াই শেষে সবাই তখন অপেক্ষায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়া নিয়ে। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর যখন এই অনুষ্ঠান শুরু হলো তখন জানা গেল, চ্যাম্পিয়ন দল হিসেবে এশিয়া কাপের শিরোপা নেবে না ভারতীয় দল। আর ম্যাচ শেষে টুর্নামেন্ট জুড়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন সালমান আলী আগা। পাকিস্তান অধিনায়কের মতে, ভারত ক্রিকেটকেই অসম্মান করেছে। অলআউট স্পোর্টস

রোববার দুবাইয়ে ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের নবম শিরোপা জেতে ভারত।
গ্রুপ পর্ব ও সুপার ফোর পর্বের ম্যাচের মতো এদিনও টসের সময় পাকিস্তান অধিনায়ক সালমান ও ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি। ম্যাচের পরও হাত মেলাতে দেখা যায়নি দুই দলের ক্রিকেটারদের। টুর্নামেন্টে নিজেদের মধ্যে প্রথম ম্যাচে ভারতের খেলোয়াড়দের হাত মেলাতে অনীহার পর থেকে এর সূত্রপাত।

ফাইনালে এই ঘটনার চূড়ান্ত রূপ দেখা গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ম্যাচ শেষে হওয়ার দেড় ঘণ্টার বেশি সময় পর শুরু হয় এই অনুষ্ঠান। তবে সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত দল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দলকে ট্রফি আর মেডেল দেওয়া হয়নি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, “ভারত এই টুর্নামেন্টে যা করেছে, তা খুবই হতাশাজনক। হাত না মিলিয়ে তারা আমাদেরকে অসম্মান করছে না, ক্রিকেটকেই অসম্মান করছে। আজকে তারা যা করেছে, কোনো ভালো দল এসব করে না (মহসিনের হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানো)।

আমরা ট্রফি নিয়ে পোজ দিতে গিয়েছিলাম, কারণ নিজেদের দায়িত্ব পালন করতে চেয়েছি আমরা। আমরা সেখানে ছিলাম ও আমাদের মেডেল নিয়েছি। খুব কঠিন ভাষা ব্যবহার করতে চাই না, তবে তারা খুবই অসম্মানজনক আচরণ করেছে।

পাকিস্তান অধিনায়কের মতে, ওপরের নির্দেশনা মেনেই এসব করেছেন সূর্যকুমার।

“টুর্নামেন্টের শুরুতে সে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে হাত মিলিয়েছে। টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে এবং ম্যাচ রেফারির সভায় সে হাত মিলিয়েছে। কিন্তু যখন তারা টিভি ক্যামেরায় গোটা দুনিয়ার সামনে এসেছে, তখন হাত মেলায়নি। আমি নিশ্চিত, তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটিই সে মেনে চলেছে।

এই ধরনের কিছু জীবনে প্রথম দেখলাম। এই টুর্নামেন্টে যা যা হলো, সবকিছুই ক্রিকেটের জন্য খারাপ। আশা করি, একটা পর্যায়ে এসব থামবে, কারণ ক্রিকেটের জন্য এগুলো ভালো নয়। আজকে যা যা হয়েছে, সবকিছুই আগের ঘটনাপ্রবাহের ফল। জয়ী দলকে ট্রফি দেবে তো এসিসি সভাপতিই। তার কাছ থেকে ট্রফি না নিলে কার থেকে  নেবেন?

টুর্নামেন্টজুড়ে যা যা হয়ে এইসব ঘটনার দায় পুরোটা ভারতের ওপর চাপিয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, “যা হয়েছে, অবশ্যই তা উচিত হয়নি। তবে এসবের দায় যাদের (ভারতীয় দল) তাদেরকেই জিজ্ঞেস করা উচিত, আমাকে নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়