শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হংকং‌য়ের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ২৮ জ‌নের প্রাথমিক ফুটবল দল ঘোষণা 

স্পোর্টস ডেস্ক : রোববার (২৮ সেপ্টেম্বর) ঘোষণা করা ২৮ জ‌নের দলে হামজা দেওয়ান চৌধুরী, সমিত শোম, ফাহমেদুল ইসলামদের সঙ্গে জায়গা করে নিয়েছেন আরেক প্রবাসী ফুটবলার জায়ান আহমেদও। তবে সুযোগ হয়নি কিউবা মিচেলের।

এছাড়া পরিচিতমুখদের প্রায় সবাইকে স্কোয়াডে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে এবারও ডাকা হয়নি গোলরক্ষক আনিসুল হক জিকুকে।

এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে টেবিলের ৩ নম্বরে আছে বাংলাদেশ। হংকং ম্যাচ সামনে রেখে ২৯ সেপ্টেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ৬ অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে হামজার। এর এক দিন পর ৭ অক্টোবর আসতে পারেন সমিত। সবশেষ নেপাল সফরের দলে ছিলেন না তারা।
 
এদিকে এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ের দলে থাকা কিউবা মিচেল জাতীয় দলে ডাক পাননি। তবে একই দলে থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদ ঠিকই ডাক পেলেন।

আগামী ৯ অক্টোবর ঘরের মাঠে আতিথেয়তা দেওয়ার পর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে খেলতে যাবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড-
গোলরক্ষক: মিতুল মারমা, মোঃ সুজন হোসেন, মোঃ মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: তপু বর্মন, মোঃ সাদ উদ্দিন, তারিক রহমান কাজী, মোঃ মেহেদী হাসান, মোঃ রহমত মিয়া, মোঃ শাকিল আহমেদ তপু, মোঃ তাজ উদ্দিন, জায়ান আহমেদ, মোঃ আব্দুল্লাহ ওমর সজীব।
মিডফিল্ডার: মোঃ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোঃ সোহেল রানা, হামজা চৌধুরী, সমিত শোম, শেখ মোরসালিন।
ফরোয়ার্ড: ফাহমেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, মোঃ শাহরিয়ার ইমন, মোঃ ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়