শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

টি-‌টো‌য়ে‌ন্টি ক্রিকে‌টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের চমক

স্পোর্টস ডেস্ক :  নেপাল ক্রিকেট দল রী‌তিমত চমক দেখা‌লো। তারা টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে। এর ফলে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল তারা। এবারই প্রথম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছে নেপাল। এই জয় আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে নেপালের প্রথম।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা মোটেও ভালো হয়নি নেপালের। মাত্র ১২ রানের মধ্যেই দুই ওপেনারের উইকেট হারিয়ে ফেলে তারা। এরপর বিপর্যয় সামলে ৫৮ রানের জুটি গড়েন কুশল মাল্লা ও অধিনায়ক রোহিত পাওডেল। এর মধ্যে ৩৮ রান করেন রোহিত একাই। শেষদিকে গুলশান ঝার (২২) ও দীপেন্দ্র সিংয়ের (১৭) ছোট ছোট ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান সংগ্রহ করে নেপাল।

জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুতেই রানআউট হন কাইল মেয়ার্স। আরেক ওপেনার আমির জাঙ্গু পারেননি ইনিংস বড় করতে৷ তার ব্যাট থেকে আসে ২২ বলে ১৯ রান।

তিনে নামা আকিম আগুস্তে ৭ বলে ১৫ রান করেন। ব্যর্থ হন জুয়েল অ্যান্ড্রু। একপর্যায়ে দলীয় ৫৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। এরপর দলের ইনিংসকে এগিয়ে নিতে যেতে চেষ্টা করেছেন নাভিন বিদাইসি ও কেসি কার্টি। শেষ ৫ ওভারে ৭০ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের। আর ১৫ বলে ১৬ রান করা কার্টি রানআউট হন।

এরপর জেসন হোল্ডার ব্যর্থ হওয়ার পর হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন ২৫ বলে ২২ রান করা নাভিন বিদাইসি। পরে ওয়েস্ট ইন্ডিজের আশা টিকিয়ে রেখেছিলেন আকিল হোসেন ও ফাবিয়েন অ্যালেন। 

তবে ৯ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক আকিল। শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ৯ উইকেটে ১২৯ রানে থেমে ম্যাচ হেরেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়নরা।

সংক্ষিপ্ত স্কোর:

নেপাল: ২০ ওভারে ১৪৮/৮ (ভুর্তেল ৬, আসিফ ৩, রোহিত ৩৮, মাল্লা ৩০, ঝা ২২, দিপেন্দ্রা ১৭, জরা ৯, কামি ৬*, কারান ০, নান্দান ৭*; আকিল ৪-০-১৮-১, হোল্ডার ৪-০-২০-৪, সিমন্ডস ২-০-২৫-০, অ্যালেন ২-০-১৯-০, ম্যাককয় ৪-০-৩৭-০, বিদেইসি ৪-০-২৯-৩)

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১২৯/৯ (মেয়ার্স ৫, জাঙ্গু ১৯, ওগিস ১৫, অ্যান্ড্রু ৫, কার্টি ১৬, বিদেইসি ২২, হোল্ডার ৫, অ্যালেন ১৯, আকিল ১৮, ম্যাককয় ০*; দিপেন্দ্রা ৩-০-২০-১, কারান ৩-০-১৭-১, নান্দান ১-০-৬-১, কামি ৪-০-৪৩-০, রাজবানশি ২-০-৬-১, রোহিত ৩-০-২০-১, ভুর্তেল ৪-০-১৭-২)

ম্যান অব দ‌্য ম্যাচ: রোহিত পাউড়েল

  • সর্বশেষ
  • জনপ্রিয়