শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ম্যানইউ, চেলসি ও লিভারপুলের পরাজয়, বড় জয় ম‌্যান‌চেস্টার সি‌টির 

স্পোর্টস ডেস্ক : ইংলিশ লিগের বড় দল  ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লিভারপুল হে‌রে গে‌ছে। ত‌বে একই দি‌নে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। বার্নলিকে ৫-১ গোলে উড়িয়ে জয়ে ফিরেছে কোচ পেপ গুয়ার্দিওলার দল।

শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচে জোড়া গোলের পাশাপাশি একটিতে সহায়তা করেন আর্লিং হলান্দ। বাকি দুটি গোল আসে প্রতিপক্ষের পা থেকে।

শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আক্রমণে দাপট দেখানো সিটি দ্বাদশ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায়। তবে বিরতির আগেই সমতায় ফেরে বার্নলি। ৬১তম মিনিটে হলান্দের হেড পাস থেকে স্বাগতিকদের আবার এগিয়ে মাথেউস নুনেস। এর মিনিট চারেক পর দ্বিতীয় আত্মঘাতী গোলটিও করেন বার্নলির ফরাসি ডিফেন্ডার মাক্সিম এস্তেভে।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের প্রথম গোলটি করেন হলান্দ। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বল জালে জড়িয়ে দলের বড় জয় নিশ্চিত করেন এই স্ট্রাইকার। চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ ৮টি গোল এখন এই নরওয়েজিয়ান গোলমেশিনের। ছয় ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে আছে গুয়ার্দিওলার দল।

দিনের প্রথম ম্যাচে ব্রেন্টফোর্ডের মাঠে ৩-১ গোলে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। গত ম্যাচে চেলসিকে হারিয়ে ছন্দে ফেরার আভাস দেওয়া রুবেন আমুরির দল ম্যাচের প্রথম ২০ মিনিটের ভেতর দুটি গোল হজম করে। দুটি গোলই আসে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগোর থিয়াগোর পা থেকে। তবে ২৬তম মিনিটে ইউনাইটেডের হয়ে এক গোল শোধ দেন বেনইয়ামিন শেশকো।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ এসেছিল ইউনাইটেডের সামনে। কিন্তু ৭৬তম মিনিটে পেনাল্টি থেকে বল জালে জড়াতে ব্যর্থ হন ব্রুনো ফের্নান্দেস। চলতি মৌসুমে পর্তুগিজ এই মিডফিল্ডারের এটি দ্বিতীয় পেনাল্টি মিস। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে তৃতীয় গোলে জয় নিশ্চিত হয় ব্রেন্টফোর্ডের।

ছয় ম্যাচে তিন হারে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে আছে ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে তাদের একধাপ উপরে আছে ব্রেন্টফোর্ড।

অন্য ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মাঠে মৌসুমের প্রথম হারের মুখ দেখে লিভারপুল। টানা পাঁচটি লিগ ম্যাচ জেতা আর্নে স্লটের দলকে ২-১ গোলে হারায় স্বাগতিকরা। এবারের মৌসুমে লিগে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজিত আছে তারা।

বল দখল ও আক্রমণে লিভারপুল এগিয়ে থাকলেও নবম মিনিটে এগিয়ে যায় ক্রিস্টাল। সেই লিড তারা ধরে রাখে ৮৬ মিনিট পর্যন্ত। বদলি হিসেবে নেমে ৮৭তম মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান ফেদেরিকো কিয়েজা। যোগ করা সময়ের সপ্তম মিনিটে শেষ বাঁশি বাজার আগে ক্রিস্টালের হয়ে জয়সূচক গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড এডি এনকেটিয়া।

ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে লিভারপুল। তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে ক্রিস্টাল। 

আরেক ম্যাচে ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে চেলসি। ২৪তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন এনসো ফের্নান্দেস। বিরতির পর ট্রেভো ক্যালোবা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ক্লাব বিশ্বকাপ জয়ীরা।

৭৭তম মিনিটে ব্রাইটনকে সমতায় ফেরান ড্যানি ওয়েলব্যাক। যোগ করা সময়ের দশম মিনিটে দলের তৃতীয় গোলটিও করেন এই ইংলিশ ফরোয়ার্ড। এর মাঝে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটের গোলে এগিয়ে যায় ব্রাইটন।

ছয় ম্যাচে টানা দ্বিতীয় হারের মুখ দেখা চেলসি ৮ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানে আছে। অন্য ম্যাচে উলভারহ্যাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে টটনাম হটস্পার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়