শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫০ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মাদ্রিদের জালে ৭৫ বছরের রেকর্ড ভেঙে আতলেতিকোর গোলবন্যা

লা লিগার মাদ্রিদ ডার্বিতে ঘটল অপ্রত্যাশিত এক ইতিহাস। সান্তিয়াগো বার্নাব্যুর দল রিয়াল মাদ্রিদকে ৫–২ গোলে বিধ্বস্ত করেছে আতলেতিকো মাদ্রিদ। ৭৫ বছর পর এক ম্যাচে ৫ গোল খেল রিয়াল। সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে ৬–৩ গোলে হেরেছিল তারা।

রিয়াল লিগে প্রথম ৬ ম্যাচে জয় পেয়েছিল টানা। অন্যদিকে আতলেতিকোর জয় ছিল মাত্র দুটি। তবে নিজস্ব মাঠ মেত্রোপলিতানোয় আতলেতিকো প্রমাণ করে দিল, ডার্বির লড়াইয়ে হিসাব-নিকাশ দিয়ে কিছু মাপা যায় না।

১৪ মিনিটেই আতলেতিকোকে এগিয়ে দেন রবিন লে নরমান্দ। তবে ১১ মিনিটের মাথায় সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে—এ মৌসুমে এটি তাঁর সপ্তম ম্যাচের অষ্টম গোল। এরপর ৩৬ মিনিটে ভিনিসিয়ুসের অ্যাসিস্টে গোল করে রিয়ালকে ২–১ এ এগিয়ে দেন আর্দা গুলের।

কিন্তু বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে আতলেতিকো। প্রথমার্ধের যোগ করা সময়ে কোকের ক্রসে হেডে গোল করেন আলেক্সান্ডার সরলথ।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আতলেতিকো। ৪৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হুলিয়ান আলভারেজ। এরপর ৬৩ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে ব্যবধান বাড়ান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড, যিনি আগের ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক।

ম্যাচের একেবারে শেষ দিকে, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লা লিগায় টানা ২২ ম্যাচ গোলশূন্য থাকার পর জালে বল জড়ান আঁতোয়ান গ্রিজমান। স্কোরলাইন দাঁড়ায় ৫–২ এ।

বড় হারের পরও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। আতলেতিকো এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে। ১৬ পয়েন্ট পাওয়া বার্সেলোনা আছে দ্বিতীয় স্থানে। রবিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে জিতলে শীর্ষে উঠে যেতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়