শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৮ রাত
আপডেট : ২৫ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

পরাজয় দি‌য়ে মোহা‌মেডা‌নের যাত্রা, হোঁচট খেলো বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক : ত্রিশ বছর আ‌গে পিড‌ব্লিউ‌ডি ক্লাব প্রথম শ্রেনির ফুটবল খেল‌তো। বহু বছর মা‌ঠের বাই‌রে থে‌কে
আবার পিডব্লিউডি ঘরোয়া ফুটবলে শীর্ষ স্তরে ফিরেছে। লিগের অভিষেক ম্যাচে বসুন্ধরা কিংসকে রুখে দিয়েছে। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি। 

ম্যাচের প্রথমার্ধে কিংস ২-০ গোলে এগিয়ে ছিল। ব্রাজিলিয়ান ডরিয়েল্টন ১৩ মিনিট লীড এনে দেন। প্রথমার্ধের ইনজুরি সময়ে ফয়সাল আহমেদ ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে  ১২ মিনিটের ব্যবধানে সমতা আনে পিডব্লিউডি। ৬০ মিনিটে পেনাল্টি থেকে তুরায়েব আকবর খেলায় ফেরান দলকে। ৭২ মিনিটে আরমান ফয়সাল আকাশ গোল করলে স্কোরলাইন ২-২ হয়।

ম্যাচের শেষ পনেরো মিনিট কিংস গোলের জন্য মরিয়া ছিল। মুর্হুমুহ আক্রমণ করেও গোল পায়নি লিগের পাঁচ বারের চ্যাম্পিয়ন দলটি। গাজীপুরের মাঠ দেশের শীর্ষ স্তরের লিগের উপযোগী ছিল না। মাঠের অনেক জায়গায় ঘাস ছিল না। দুই দলই স্বাভাবিক ফুটবল সেভাবে খেলতে পারেনি। শেষ পর্যন্ত কিংসকে লিগের উদ্বোধনী ম্যাচে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়। লিগের প্রথম ম্যাচে কিংসের হারের কীর্তি রয়েছে। টঙ্গীতে স্বাধীনতা ক্রীড়া সংঘ কিংসকে হারিয়েছিল তিন মৌসুম আগে।

কিংসের পয়েন্ট খোয়ানোর দিনে শুন্য হাতেই মাঠ ছেড়েছে মোহামেডান। বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিজ এফসি’র বিপক্ষে ০-২ গোলে হেরেছে। দু’টি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। গাম্বিয়ান পা ওমর দু’টি গোল করেছেন। লিগ চ্যাম্পিয়ন মোহামেডান তিন দিন আগে কুমিল্লায় ফেডারেশন কাপে পুলিশকে ৩-২ গোলে হারালেও লিগের শুরুটা ভালো হয়নি মোটেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়