শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

এশিয়া কাপ ক্রিকেটে দারুণ সুযোগ থাকার পরও পাকিস্তানের কাছে হেরে ফাইনাল খেলা হয়নি বাংলাদেশের। তবে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের যুবাদের হারিয়েই ফাইনাল নিশ্চিত করে বাংলার যুবারা। শনিবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এবার বাংলার যুবাদের নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হুদা। বয়সভিত্তিক চারটি আসরে শিরোপাবঞ্চিত হয়েছেন তিনি। এবার শিরোপা জয়েই নজর তার। ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার মাটিতে ট্রফি নিয়ে উল্লাসে মাততে চান নাজমুল। দেশবাসীকে দিতে চান শিরোপা জয়ের স্বাদ।

অধিনায়ক নাজমুলের মতো শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী কোচ গোলাম রব্বানী ছোটনও। ফাইনালের আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ছেলেরা উজ্জীবিত। ভারতের বিপক্ষে ফাইনাল খেলার জন্য তারা পুরোপুরিভাবে প্রস্তুত। ভারত চ্যালেঞ্জিং দল, তবে আমাদেরও সুযোগ রয়েছে। আমাদের ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলতে পারে, মাঠে ঐক্যবদ্ধ থাকে এবং গেমপ্ল্যান অনুযায়ী খেলতে পারে- তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।’

শ্রীলঙ্কা ও নেপালকে উড়িয়ে সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। সেই দুই ম্যাচেই ৪-০ গোলের জয় পেয়েছিল বাংলার যুবারা। এরপর সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। অন্যদিকে, ভারত সেমিতে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল নেপালকে। তাদেরকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।

ছেলেদের সাফ অনূর্ধ্ব–১৭ পর্যায়ে এবারের আগে চারবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন হয়েছে দুবার ২০১৫ ও ২০১৮ সালে। সূত্র: কালবেলা  

  • সর্বশেষ
  • জনপ্রিয়