শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বায়ার্ন মিউ‌নি‌খের বড় জয়, হেরি কেইনের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক : পাস্প‌রিক সমন্বয় ও দলীয় সম‌ঝোতা বজায় রে‌খে এক‌চে‌টিয়া প্রাধান‌্য বিস্তার ক‌রে জার্মান লিগ বুন্দেসলিগায় আবারও বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের জোড়া গোলের ম্যাচে ভের্ডার ব্রেমেনকে ৪-০ গোলে হারিয়েছে বাভারিয়ানরা।

ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২২ মিনিটে প্রথম লিড নেয় বায়ার্ন। মাইকেল ওলিসের ক্রস থেকে ডিফেন্ডার জনাথন তাহ’র ব্যাকহিল, লুইস দিয়াসের পায়ে লেগে জড়িয়ে যায় ব্রেমেনের জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি পায় বায়ার্ন, সুযোগ কাজে লাগিয়ে স্পট কিক থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন কেইন। ম্যাচের ৬৫ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ইংলিশ দলপতি কেইন। 

যা বায়ার্নের জার্সিতে তার শততম গোল। ৮৭ মিনিটে লাইমার স্কোরশিটে নাম তুললে ৪-০ গোলের জয় পায় জার্মান লিগের শীর্ষ দলটি। প্রতিপক্ষ বেশ ক‌য়েকবার জোড়া‌লো আক্রমণ ক‌রেও গো‌লের সু‌যোগ সৃ‌স্টি কর‌তে পা‌রে‌নি। বড় পরাজয় মে‌নেই তা‌দের মাঠ ছাড়‌তে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়