শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভারতকে ছে‌ড়ে দেয়া যাবে না, হ্যারিস রউফকে বার্তা পাকিস্তান সমর্থকের

স্পোর্টস ডেস্ক : যাবতীয় বিতর্কের পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই নিয়ে তৃতীয়বার। দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল মুখোমুখি ভারত-পাকিস্তান। বৃহস্পতিবার কার্যত সেমিফাইনালে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের ছাড়পত্র সংগ্রহ করে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৫ রান তোলে পাকিস্তান। শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফের দাপটে শেষ হয়ে যায় বাংলাদেশ।  -- আজকাল

জয়ের পর স্ট্যান্ডে পাকিস্তানের ফ্যানদের সঙ্গে হাত মেলান হ্যারিস রউফ‌। সেখানে আবেগতাড়িত হয়ে পড়ে ফ্যানরা। সেখানে যেনতেন প্রকারণে ভারতকে হারানোর অনুরোধ করেন একজন সমর্থক। 

জয়ের পর পাকিস্তানের সমর্থকের সঙ্গে আলাদা করে কথা বলেন হ্যারিস রউফ। ভারতকে হারানোর অনুরোধ জানান সমর্থকরা। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে কান্নায় ভেসে যান এক সমর্থক। তাঁকে বলতে শোনা যায়, 'বদলা নিতে হবে। ভারতকে ছেড়ে দেওয়া যাবে না। ভগবানের দিব্যি।' হ্যারিস রউফ সমর্থকদের উদ্দেশে ফ্লায়িং কিস ছুড়ে দেয়। 

এশিয়া কাপে প্রচুর সমালোচনার মুখে পড়ে রউফ। ভারতের বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে বিভিন্ন অঙ্গভঙ্গি করে সমালোচনার মুখে পড়েন পাকিস্তানের বোলার। 

এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম ম্যাচ শান্তিপূর্ণ হলেও, সুপার ফোরে প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র বাইশ গজে সীমিত থাকেনি। শাহিবজাদা ফারহান এবং হ্যারিস রউফের আচরণ নিয়ে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। পাকিস্তানের দুই প্লেয়ারের কাণ্ডকারখানার সমালোচনা করেন ক্রিকেট পণ্ডিতরা।‌ এশিয়া কাপে ভারতের কাছে পরপর দুটো ম্যাচে হেরেছে পাকিস্তান। আবার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। রোববার  ভারতকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়