শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৮ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এন‌সিএলে রংপুরের পরাজয়, সোহান ও শান্তর দারুণ ব‌্যা‌টিং‌য়ে রাজশাহীর জয়

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার থেকে আবারও শুরু হয়েছে এনসিএল টি-টোয়েন্টি। প্রতিকূল আবহাওয়ার কারণে গত কয়েকদিন আগে বন্ধ হয়ে গিয়েছিল এই টুর্নামেন্ট। সিলেটে দিনের প্রথম ম্যাচে খুলনা বিভাগকে ৮ উইকেটে হারিয়েছে রাজশাহী। অপর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরকে ৭১ রানে হারিয়েছে ঢাকা।

শুক্রবার প্রথম ম্যাচে রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৭১ রান তোলে খুলনা। তাদের হয়ে দারুণ ব্যাটিং করেছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। ৩৪ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় সৌম্য করেছেন ৬৩ রান। আফিফ খেলেছেন ৪৫ বলে ৫০ রানের ইনিংস। তবে এনামুল হক বিজয়, মোহাম্মদ মিঠুন বড় ইনিংস খেলতে পারেননি। -- ডেই‌লি ক্রিকেট

বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন রাজশাহীর দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও নাজমুল হোসেন শান্ত। দুজনের ১৪৮ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় পদ্মা পাড়ের দলটি। সোহান ও শান্ত এদিন খুলনার বোলারদের ওপর তান্ডব চালিয়েছেন। তবে সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে ফিরেছেন সোহান। ৪৫ বলে ১০ বাউন্ডারি ও ৬ ছক্কায় খেলেছেন ৯৬ রানের ইনিংস।

জয় নিয়েই মাঠ ছেড়েছেন শান্ত। শেষ পর্যন্ত ৩৯ বলে ৮ বাউন্ডারি ও ২ ছক্কায় ৬৫ রানে অপরাজিত ছিলেন রাজশাহী অধিনায়ক।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার কাছে পাত্তাই পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর। মোসাদ্দেক হোসেন সৈকত ও আরিফুল ইসলামের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান তোলে ঢাকা।  মোসাদ্দেক খেলেছেন ৩২ বলে অপরাজিত ৩৪ রানের ইনিংস। আরিফুল অপরাজিত ছিলেন ৪৯ বলে ৫৯ রান করে। এদিন দুজনে গড়েছেন ১০৪ রানের জুটি।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। নাসির হোসেন, আকবর আলীরা বড় ইনিংস খেলতে পারেননি। তাদের হয়ে সর্বোচ্চ ২৬ রান করে অপরাজিত ছিলেন নাঈম ইসলাম। ৩৭ বলের ইনিংসটিতে ১টি বাউন্ডারি মেরেছেন নাঈম। যা দলের কোনো কাজেই আসেনি। ঢাকার হয়ে ৪ ওভারে ২২ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছেন তাইবুর ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়