শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

রাজনৈতিক মন্তব্য করা থেকে ভারতীয় দ‌লের অ‌ধিনায়ক‌কে বিরত থাকতে বললো আইসিসি

স্পোর্টস ডেস্ক : ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকতে বলেছে আইসিসি। গতকাল (বৃহস্পতিবার) দুবাইয়ে আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের পরিচালনায় শুনানির পর ডানহাতি এ ব্যাটারকে এ নির্দেশ দেওয়া হয়। ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা তা জানা যায়নি। --- ডেই‌লি ক্রিকেট

সূর্যকুমারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই পরিপ্রেক্ষিতে শুনানির আয়োজন করে আইসিসি।

গত ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচের পর সূর্যকুমারের মন্তব্যকে ‘রাজনৈতিক’ আখ্যা দেয় পিসিবি। তাদের আপত্তি ছিল সূর্যকুমারের ‘অপারেশন সিঁঁদুর’ শব্দটি নিয়ে। কিছুদিন আগে দুই দেশের সংঘাতের সময় শব্দটি ব্যবহার করেছিল ভারত।

অন্যদিকে গতকাল পাকিস্তানের দুই ক্রিকেটার হারিস রউফ ও শাহিবজাদা ফারহানের বিরুদ্ধে অভিযোগ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত ২১ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে ফিফটি করার পর ফারহান বন্দুক চালানোর ভঙ্গিতে উদযাপন করেন। সে ম্যাচেই রউফ ভারতের সমর্থকদের সাথে বিভিন্ন ভঙ্গিতে কিছুদিন আগে বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত করেন।

সুপার ফোরের সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রান তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন অভিষেক শর্মা ও শুবমান গিল। তারা যখন ব্যাটিং করছিলেন, তখন তাদের দিকে তেড়ে যান পাকিস্তানের পেসার রউফ। আইসিসির কাছে অভিযোগে এই ঘটনাও জানানো হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়