শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পে ৪১ বছর পর ফাইনাল খেল‌বে ভারত ও পা‌কিস্তান, রোববার মু‌খোম‌ু‌খি

স্পোর্টস ডেস্ক :  সুপার ফো‌রে বাংলা‌দেশ হে‌রে যাওয়ায় এ‌শিয়া কা‌পের ফাইনা‌লে ৪১ বছর পর ক্রিকে‌টের দুই পরাশ‌ক্তি ভারত ও পা‌কিস্তান মু‌খোমু‌খি হ‌বে। এক কথায় নানা ঘটনার সাক্ষী হয়ে এশিয়া কাপ পার করেছে চার দশক। তবে এতদিনের ইতিহাসে একটি বড় আক্ষেপ রয়েই গিয়েছিল—টুর্নামেন্টের ফাইনালে কখনো মুখোমুখি হয়নি ভারত ও পাকিস্তান। এবারের আসর সেই আক্ষেপ ঘুচিয়ে দিচ্ছে। আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক ফাইনাল।

এবারের টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত খেলেছে ভারত। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ জিতে তারা সুপার ফোরে আসে। সেখানেও টানা দুই ম্যাচ জিতে সবার আগে ফাইনাল নিশ্চিত করে সূর্যকুমারের দল। অন্যদিকে পাকিস্তান গ্রুপ পর্বে ভারতের কাছে হারলেও ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরের টিকিট কাটে। 

সুপার ফোরে ভারতের কাছে হেরে তাদের ফাইনাল নিয়ে শঙ্কা জাগলেও, এরপর শ্রীলঙ্কাকে হারিয়ে তারা আশা জিইয়ে রাখে। শেষ পর্যন্ত বাংলাদেশকে পরাজিত করে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে।

এশিয়া কাপে ভারত সবচেয়ে সফল দল। তারা ১১ বার ফাইনালে খেলে জিতেছে ৮টি শিরোপা। অন্যদিকে পাকিস্তান ৫ বার ফাইনাল খেলে শিরোপা জিতেছে ২ বার।

পরিসংখ্যান ও সফলতার দিক থেকে দুই দলই বেশ এগিয়ে থাকলেও, এ যাবৎ ফাইনালের মঞ্চে তারা কখনো মুখোমুখি হয়নি। সেই ইতিহাস বদলে যাচ্ছে এবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়