শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫০ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ থে‌কে ইসরায়েলকে  নিষিদ্ধ করার উদ্যোগ নি‌লে শক্ত অবস্থা‌নে যা‌বে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক : ফিলিস্তিনে ইসরায়েলি হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ জোরালো হচ্ছে। স্পেন এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে এবং ২০২৬ বিশ্বকাপে ইসরায়েল অংশ নিলে তার প্রতিবাদ হিসেবে নিজেদের অংশগ্রহণ বর্জনের হুমকি দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বিশ্বকাপে এমন কোনো পদক্ষেপ নেয়া হলে তারা শক্ত অবস্থান নেবে।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, ফিলিস্তিনে গণহত্যা বন্ধের বিষয়ে ইসরায়েল একটি সিদ্ধান্তে পৌঁছেছে। তবে তারপরও বেশ কয়েকটি দেশ, এর মধ্যে স্পেনও, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। 

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সম্প্রতি ফিলিস্তিনে হামলার প্রতিবাদে স্পেনের পক্ষ থেকে একটি শক্ত বার্তা দিয়েছেন। স্পেন ফুটবল ফেডারেশনও ইসরায়েলকে ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করতে দেয়া হলে নিজেদের নাম প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্র সরকারের এক মুখপাত্র বিবিসি স্পোর্টসকে জানিয়েছেন, যদি বিশ্বকাপে ইসরায়েলকে নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে তারা তা কঠোরভাবে প্রতিরোধ করবে।

ইউরোপিয়ান ফুটবলের এক মুখপাত্র বলেছেন,‘আমরা বুঝতে পারছি যে উয়েফা নেতারা এই বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে পারেন। তবে এ সিদ্ধান্তের প্রকৃতি বা তার মাত্রা সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা দেয়া সম্ভব নয়। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়