শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৫ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ও‌য়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জ‌নের ভারতীয় দল ঘোষণা  

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের ভারতীয় দলের ঘোষণা হল বৃহস্পতিবার। আর দলে বঙ্গতারকা অভিমন্যু ঈশ্বরণের জায়গা না হওয়ায় বোর্ডের সিলেকশন কমিটির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সমর্থকরা। বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণকে আরও অপেক্ষা করতে হবে অভিষেকের জন্য। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের দলে থাকা সত্ত্বেও এই সিরিজে তাঁকে রাখা হয়নি। 

জানা গিয়েছে, ইংল্যান্ড সফরে অভিমন্যুকে কোচ গম্ভীর বলেছিলেন, তাঁকে পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে। এবারও জায়গা না পাওয়ায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক।  এদিন প্রেস কনফারেন্সে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন।

দলে ঈশ্বরণের পরিবর্তে সুযোগ পেয়েছেন দেবদূত পাডিক্কল। এই সিদ্ধান্তকে ঘিরেই তীব্র সমালোচনায় সরব হয়েছেন ভক্তরা। তাঁদের দাবি, টানা তিন মরশুম ধরে ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করা এক ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়া একেবারেই অন্যায়। 

তবে আগরকর জানিয়েছেন, ঈশ্বরণের বাদ পড়া শুধুমাত্র কৌশলগত সিদ্ধান্ত। তাঁর কথায়, ‘আমাদের দলে ইতিমধ্যেই কেএল রাহুল আর যশস্বী জয়সওয়াল রয়েছে। তাই আলাদা করে বাড়তি ওপেনারের দরকার হয়নি। 

বিদেশ সফরে সাধারণত ১৬-১৭ জন নিয়ে যাওয়া হয়, সেক্ষেত্রে একজন অতিরিক্ত ওপেনার রাখা যায়। কিন্তু এখানে আমরা মাত্র ১৫ জন নিতে পারি। তাই বাড়তি অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেলকে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ‘এর মধ্যে অন্য কিছু নেই। কেএল আর জয়সওয়াল ভালো খেলছে। তাই তৃতীয় ওপেনার রাখার দরকার হয়নি। প্রয়োজনে ঈশ্বরণকে ডেকে পাঠানো যেতে পারে।

 ১৫ জনের দলে আছেন:‌ শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ–অধিনায়ক), লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কাল, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা এবং কুলদীপ যাদব। 

দলে জায়গা হয়নি করুণ নায়ারেরও। আট বছর পর টেস্ট দলে ফিরলেও ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স আশানুরূপ ছিল না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়