শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২০ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাইনালে ওঠার লড়াই: পাকিস্তানের বিরুদ্ধে কেমন হবে টাইগার একাদশ?

এশিয়া কাপের ফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, বাংলাদেশ নাকি পাকিস্তান? এমন সমীকরণের ম্যাচে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

গতকাল ভারতের বিপক্ষে ৪১ রানে হারের ম্যাচে একাদশে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। চোটে ছিলেন লিটন দাস, বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসানকে। মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে আবারও মাঠে নামছে টাইগাররা। 

তাই পাকিস্তানের বিপক্ষে ‘অলিখিত সেমিফাইনাল’ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ইনজুরি কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। আর দলে ফিরতে পারেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও পেসার তাসকিন আহমেদ।

ভারতের বিপক্ষে সুবিধা করতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও রান পাননি তিনি। তবুও এই বাঁহাতি ব্যাটারের ওপর আস্থা রাখতে পারে বাংলাদেশ। সাথে সাইফ হাসান এখন ফর্মে থাকায় তাদের দুজনকেই দেখা যাবে ওপেনিংয়ে। 

পাঁজরের চোট থেকে লিটন ফিট হয়ে উঠলে তিন নম্বরের সমস্যা কেটে যেতে পারে। সেক্ষেত্রে একাদশের বাহিরে যেতে হবে ভারতের বিপক্ষে সুযোগ পেয়ে ১৮ বলে ২১ রান করা পারভেজ হোসেন ইমনকে। তবে লিটন না খেলতে পারলে বিকল্প ভাবতে হবে টিম ম্যানেজমেন্টকে।

মিডল অর্ডারের দুরবস্থা কাটাতে আসতে পারে পরিবর্তন। উইকেটরক্ষক হিসেবে চাপের মুখে থাকা জাকের আলীর বদলে সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। শামীম হোসেনের জায়গাতেও পরিবর্তনের আভাস আছে।

বোলিং আক্রমণে ফিরতে পারেন তাসকিন আহমেদ। মুস্তাফিজের সঙ্গে নতুন বলে থাকতে পারেন তানজিম হাসান সাকিব। স্পিনার হিসেবে রিশাদ হোসেন বা নাসুম আহমেদকে দলে রাখতে পারে বাংলাদেশ। স্পিন বিভাগে থাকবেন শেখ মেহেদী, তার ব্যাটিংটাও কাজে লাগবে টাইগারদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন/নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়