শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

৬৪ দল নিয়ে ২০৩০ সা‌লের ফুটবল বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা ফিফার

২০৩০ বিশ্বকাপ ৬৪ দল নিয়ে আয়োজনের পরিকল্পনায় ফিফা প্রেসি‌ডেন্ট ইনফা‌ন্তি‌নো

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণ নিশ্চিত হওয়ার পর, এবার ২০৩০ আসরে ৬৪ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজ এবং দক্ষিণ আমেরিকার তিন ফুটবল ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এর মাধ্যমেই প্রথমবারের মতো সরাসরি ফিফার কাছে প্রস্তাব পেশ করল কনমেবল।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে উরুগুয়ের এক প্রতিনিধি প্রথমবার অনলাইনে ফিফার নির্বাহী কাউন্সিল সভায় ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। এবার সরাসরি বৈঠকের মাধ্যমে বিষয়টি গুরুত্ব পেল।

ডমিঙ্গুয়েজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা বিশ্বাস করি ২০৩০ বিশ্বকাপ হবে ঐতিহাসিক! ধন্যবাদ ইনফান্তিনো, আমাদের স্বপ্নের যাত্রায় একাত্ম হওয়ার জন্য। ফুটবল যখন সবার সঙ্গে ভাগাভাগি হয়, তখন উদযাপন সত্যিকারের বৈশ্বিক হয়ে ওঠে।

২০৩০ সালের বিশ্বকাপ আয়োজিত হবে তিন মহাদেশে ছয়টি দেশে- উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল ও মরক্কো। যদি ৬৪ দলের টুর্নামেন্ট অনুমোদিত হয়, তবে মোট ম্যাচ দাঁড়াবে ১২৮, যা বর্তমান ৬৪ ম্যাচের দ্বিগুণ।

এতে কনমেবলের ১০ সদস্য দেশই স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে জায়গা পেতে পারে। এখন পর্যন্ত একমাত্র ভেনেজুয়েলা ছাড়া দক্ষিণ আমেরিকার সব দেশ অন্তত একবার বিশ্বকাপে অংশ নিয়েছে।

তবে সমালোচকরা মনে করছেন, ৬৪ দলের আসর আয়োজন করলে খেলার মান কমে যেতে পারে এবং বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্ব হ্রাস পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়