শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪০ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পাঁচ মাস বা‌র্সেলোনায় খেল‌তে পার‌বেন না গাভি

স্পোর্টস ডেস্ক : গা‌ভির  অবস্থা ভা‌লো নয়। হাঁটুর চোটের কারণে গত আগস্ট থেকে মাঠের বাইরে ছিলেন তি‌নি। চোট থেকে সেরে উঠতে এই স্প্যানিশ মিডফিল্ডারের অস্ত্রোপচার করানোর পর বার্সেলোনার তরফ থেকে জানানো হয়েছে, পাঁচ মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

বুধবার (২৪ সে‌প্টেম্বর ) এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, অস্ত্রোপচারের পর গাভির মাঠে ফিরতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে। --- অলআউট স্পোর্টস

লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে চলতি মৌসুমে কেবল প্রথম দুই ম্যাচে মাঠে নামেন গাভি। আগস্টে অনুশীলনের সময় ডান হাঁটুর চোটে পড়েন ২১ বছর বয়সী এই মিডফিল্ডার।

এর আগে ২০২৩ সালের নভেম্বরে একই হাঁটুর এসিএলের চোটে পড়েছিলেন তিনি। সে সময় ১১ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

২০২১ সালে বার্সেলোনা মূল দলের হয়ে অভিষেক হওয়া গাভি এখন পর্যন্ত কাতালান ক্লাবটির হয়ে ১৫৫ ম্যাচে ১০ গোল করেছেন। শিরোপা জিতেছেন পাঁচটি।

লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে ৫ ম্যাচে ১৩ নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়