শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৩ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির বড় জয়, প্লে-অফ নিশ্চিত

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে ইন্টার মায়ামি জায়গা করে নিল মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফে। বুধবার রাতে নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।

দুটি গোল আর একটি অ্যাসিস্ট করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন আর্জেন্টাইন সুপারস্টার। এর মাধ্যমে ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এমএলএস গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠে গেছেন মেসি।এলএএফসি’র দেনিস বুয়াঙ্গাকে তিনি পেছনে ফেলেছেন দুই গোলে।

মায়ামির হয়ে আরো গোল করেন লুইস সুয়ারেজ। লিগস কাপ ফাইনালে সিয়াটলের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের এক কর্মকর্তার দিকে থুতু ছোড়ার কারণে তিন ম্যাচ নিষেধাজ্ঞায় থাকার পর এই ম্যাচে ফিরেই স্কোরশিটে নাম তোলেন উরুগুইয়ান স্ট্রাইকার। অপর গোলটি তরুণ আর্জেন্টাইন ফরোয়ার্ড বালতাজার রদ্রিগেজের।

প্রথমার্ধে সুযোগ নষ্ট করলেও ৪৩তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। সার্জিও বুসকেটসের নিখুঁত পাস থেকে মেসির থ্রু-বলে গোল করেন রদ্রিগেজ। দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় মায়ামি। ৭৪তম মিনিটে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত চিপ শটে গোল করেন মেসি।

এরপর ৮৩তম মিনিটে পেনাল্টি থেকে সুয়ারেসজের গোল এবং ৮৬তম মিনিটে মেসির নিখুঁত ফিনিশিংয়ে বড় জয় পায় ইন্টার মায়ামি।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলেও হাতে আছে দুই ম্যাচ। ফলে সাপোর্টার্স শিল্ড জয়ের লড়াইয়েও টিকে আছে ডেভিড বেকহামের মালিকানাধীন দলটি।টানা তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করেছেন মেসি।

আসন্ন এমএলএস কাপ প্লে-অফে দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছেন তিনি। ধারাবাহিক এই পারফরম্যান্সে ২০২৫ এমভিপি পুরস্কারের অন্যতম প্রধান দাবিদার হয়ে উঠেছেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। সূত্র: কালের কণ্ঠ 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়