শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আরব আমিরাতের কাছ থে‌কে বাংলাদেশ হজম কর‌লো ৮ গোল

স্পোর্টস ডেস্ক : প্রথমবার বাংলা‌দেশ এশিয়ান কাপ ফুটসাল বাছাইপর্বে অংশ নিয়ে শ‌্যাম রা‌খি না কুল রা‌খি অবস্থার ম‌ধ্যে প‌ড়ে যায়। বুধবার (২৪ সেপ্টেম্বর) গ্রুপপর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৮-২ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ আশার আলো জাগালেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে ভাঙতে হলো স্বপ্ন। ১১ মিনিটে আমিরাত এগিয়ে গেলেও এক মিনিট পরই বাংলাদেশের মোস্তফা চৌধুরীর গোলে সমতায় ফেরে দল। এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আমিরাতের আলী ইব্রাহিম মোহাম্মদকে। দুই মিনিট খেলোয়াড় কম নিয়েও প্রথমার্ধে আর কোনো গোল হয়নি, ১-১ সমতায় বিরতিতে যায় দু’দল।

তবে দ্বিতীয়ার্ধে পুরো চিত্র পাল্টে যায়। একের পর এক আক্রমণে সাত গোল আদায় করে নেয় আরব আমিরাত। শেষ দিকে বাংলাদেশের হয়ে আবারও গোল করেন মোস্তফা চৌধুরী। শেষ পর্যন্ত ৮-২ গোলের ব্যবধানেই হারের মুখ দেখতে হয় বাংলাদেশকে।

এর আগে অভিষেক ম্যাচে এশিয়ার ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের কাছে ১২-০ গোলে বিধ্বস্ত হয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার কাছে হার ৮-১ গোলের। শেষ ম্যাচেও পয়েন্ট সংগ্রহ করতে ব্যর্থ হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল বাংলাদেশ ফুটসাল দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়