শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

আই‌সি‌সির সিদ্ধান্ত, ক্রিকেট থেকে নির্বাসিত আমেরিকা

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট থেকে নির্বাসিত হল আমেরিকা। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে। একাধিক নিয়ম না মানার জন্যই আমেরিকাকে নির্বাসিত করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

এক বছর ধরে আমেরিকার ক্রিকেটের উপর নজর রেখেছিল আইসিসি। তার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকা যে নিয়মগুলি মানেনি বলে আইসিসি জানিয়েছে, তার মধ্যে রয়েছে উপযুক্ত প্রশাসনিক পরিকাঠামো তৈরি করতে না পারা, আমেরিকার অলিম্পিক এবং পারালিম্পিক কমিটির স্বীকৃতি আদায় করতে ব্যর্থ হওয়া এবং আমেরিকা ও আন্তর্জাতিক ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করা। --- আনন্দবাজার

গত টি-টেয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চমকে দিয়েছিল আমেরিকা। তার এক বছরের মধ্যেই নির্বাসিত হতে হল তাদের। এর মধ্যে আমেরিকার মেজর লিগ ক্রিকেট ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলিও টাকা ঢালতে শুরু করেছে।

আমেরিকাকে নির্বাসিত করা হলেও আইসিসি জানিয়ে দিয়েছে তাদের প্রতিযোগিতায় আমেরিকার খেলতে কোনও বাধা নেই। ফলে, আগামী বছর টি-টেয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবে আমেরিকা। ২০২৮ সালের অলিম্পিক্স আমেরিকার লস অ্যাঞ্জেলেসে। সেখানে ক্রিকেট থাকবে। তার প্রস্তুতি সারতেও আমেরিকার কোনও বাধা নেই বলেই জানিয়ে দিয়েছে আইসিসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়