শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে পরপর দুইদিনে ২ ম্যাচ নিয়ে টাইগার কোচ সিমন্সের অসন্তোষ প্রকাশ

স্পোর্টস ডেস্ক : আরব আ‌মিরা‌তের ৪২ ডি‌গ্রি তাপমাত্রার ম‌ধ্যে ২৮ ঘণ্টার ব্যবধানে ভারত ও পাকিস্তানের মতো দলের সঙ্গে খেলতে হবে বাংলাদেশকে। যার ফলে সূচি নিয়ে অসন্তুষ্টি আছে ফিল সিমন্সের। বাংলাদেশের প্রধান কোচ মনে করিয়ে দিলেন, পরপর দুইদিনে ম্যাচ খেলা মানুষের ধারণার চেয়েও কঠিন।

হংকং চায়না ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপের রানার্স হিসেবে সুপার ফোরে উঠে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচ খেলেন লিটন দাসরা। ৪ উইকেটের জয় ফুরফুরে মেজাজে আছেন ক্রিকেটাররা। বাংলাদেশের পরের ম্যাচে ২৪ অক্টোবর, ভারতের বিপক্ষে। -- ক্রিক‌ফ্রেঞ্জি

একই মাঠে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায় মাঠে নামবে বাংলাদেশ। ভারত ম্যাচের আগের দিন দুবাইয়ে অনুশীলন করছেন না ক্রিকেটাররা। প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে ২৩ সেপ্টেম্বর বিরতি রেখেছে টিম ম্যানেজমেন্ট। ভারত ম্যাচের পর ২৫ সেপ্টেম্বর একই সময়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

ধারণা করা হচ্ছে, পরপর দুইদিনে ২ ম্যাচ থাকায় ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হয়েছে। সুপার ফোরে একমাত্র বাংলাদেশই পরপর দুইদিনে দুই ম্যাচ খেলবে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার অন্তত একদিন করে বিরতি রাখা হয়েছে। শ্রীলঙ্কা ম্যাচের আগে শন টেইট জানিয়েছিলেন, এমন সূচি নিয়ে অভিযোগ নেই। তবে বাংলাদেশের প্রধান কোচ অবশ্য নিজের সন্তুষ্টির কথা জানালেন প্রকাশ্যে।

ভারত ম্যাচের আগে সিমন্স বলেন, ‘ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা খুবই কঠিন, ব্যাক টু ব্যাক ওয়ানডে খেলাও। এটা আদর্শ কিছু না। কিন্তু আমরা প্রস্তুত আছি। সত্যি বলতে অনুশীলনে আমরা কঠোর পরিশ্রম করেছি। আমি মনে করে ছেলেরা পরপর ম্যাচ খেলার জন্য যথেষ্ট ফিট। তবে কোনো দলের জন্যই ব্যাক টু ব্যাক টি-টোয়েন্টি খেলা ফেয়ার না। এটা মানুষের ধারণার চেয়েও কঠিন।

চলতি এশিয়া কাপে মাঠের পারফরম্যান্সের সঙ্গে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখছে টস জয়। বেশিরভাগ ম্যাচেই রান তাড়া করা দলগুলো জয় পেয়েছে কিংবা জয়ের সুযোগ তৈরি করেছে। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে টসের খুব বেশি পার্থক্য দেখেন না সিমন্স। এ ছাড়া দুবাইয়ের উইকেটে ব্যাটারদের জন্য বাড়তি সুবিধা থাকায় সেখানকার উইকেটের প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধান কোচ।

সিমন্স বলেন, ‘দেখুন— ৪০ ওভারের খেলায় উইকেটে আমি খুব বেশি পার্থক্য দেখিনি। বেশ কয়েকদিন ধরে যা দেখছি তাতে আমার মনে এটা এখানকার অন্যতম সেরা উইকেট। আমি মনে করি গত ম্যাচেও এটাই প্রমাণ করেছে। সত্যি বলতে উইকেট ব্যাটিংয়ের ভালো ছিল। এজন্য বোলারদের কাজটা ঠিকঠাকভাবে করতে হয়েছে। আমি মনে করি টসের খুব বেশি প্রভাব আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়