শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ব্যালন ডি’অর জেতায় ওসমান দেম্ব‌লে‌কে নি‌য়ে মেসির আবেগঘন প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক : এই তারকা ফুটবলার ফ্রা‌ন্সের ক্লাব পিএসজির হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর জীবনের প্রথম ব্যালন ডি’অর জয় করলেন। এক মৌসুমে পাঁচটি শিরোপা, ৩৫ গোল ও ১৬ অ্যাসিস্ট সব মিলিয়ে ক্যারিয়ারের সেরা সময়েই হাতে উঠলো স্বপ্নের স্বীকৃতি।

দেম্বেলের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। মায়ামি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তায় মেসি লিখেছেন- ‘গ্রেট ওস!!! অভিনন্দন, তোমার জন্য আমি ভীষণ খুশি। এই সম্মান তুমি প্রাপ্য।

বার্সেলোনায় সতীর্থ থাকার সময়ে মেসির পাশে বসতো দেম্বেলের লকার। ইনজুরিতে ভরা কঠিন সময় পাড়ি দিতে গিয়ে মেসির কাছ থেকেই পেয়েছিলেন কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার শিক্ষা। সেই স্মৃতিচারণ করে দেম্বেলে বলেন, ‘মেসির পরামর্শেই আমি বদলেছি। তিনি বলেছিলেন, স্বপ্ন ছুঁতে চাইলে সিরিয়াস হতে হবে। আমি ওনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতাম।

২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত চার বছর ছিলেন দুই তারকা বার্সেলোনায়। একসঙ্গে খেলেছেন প্রায় ৯৫ ম্যাচ, যেখানে ১৫টি যৌথ গোলের মুহূর্ত তৈরি করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই দেম্বেলে আরও যোগ করেন, ‘বার্সেলোনায় যে চোট আর ভুল ছিল, তা থেকে শিক্ষা নিয়েছি। মেসি-ভরসা আমার ক্যারিয়ারকে নতুনভাবে গড়তে সাহায্য করেছে। আজকের ট্রফি সেই অধ্যবসায়ের প্রতিফলন।’

উল্লেখ্য, মঞ্চটা ছিল ঠিক সেই, যেখানে লিওনেল মেসি জিতেছিলেন রেকর্ড আটটি ব্যালন ডি’অর। এবার সেখানে দাঁড়িয়ে দেম্বেলে পেলেন নিজের প্রথম ব্যালন ডি’অরের স্বীকৃতি, আর দূর থেকে শিষ্যের সাফল্যে আনন্দ ভাগ করে নিলেন ফুটবল জাদুকর মেসি। -- তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়