শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫২ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পের সুপার ফো‌রে রা‌তে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা 

স্পোর্টস ডেস্ক : এক‌টি ক‌রে ম‌্যাচ হে‌রে‌ছে দুই দল। পা‌কিস্তান হে‌রে‌ছে ভার‌তের কা‌ছে আর শ্রীলঙ্কা পরা‌জিত বাংলা‌দে‌শের কা‌ছে। তারপ‌রেও দুই দ‌লের সাম‌নে এখনও ফাইনালে খেলার সুযোগ আছে। 

আসরে টিকে থাকার লড়াইয়ে মঙ্গলবার (২৩ সে‌প্টেম্বর) রা‌তে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। দুবাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। আসরে পরাজয় দিয়ে সুপার ফোর মিশন শুরু করেছে দু’দল। গ্রুপ পর্বে টানা তিন জয়ে সুপার ফোরে পা রাখে শ্রীলঙ্কা। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরে যায় লঙ্কানরা।

অন্যদিকে, গ্রুপপর্বে ভারতের কাছে হারলেও আরব আমিরাত ও ওমানের বিপক্ষে জয় দিয়ে সুপার ফোরে যায় পাকিস্তান। তবে প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ উইকেটে হারে সালমান আগার দল।

এবার জয় ছাড়া বিকল্প নেই দুদলের সামনে। অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সে পাকিস্তানের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে দু’দলের মুখোমুখি পাঁচ লড়াইয়ের সবকটিতেই জিতেছে লঙ্কানরা।

উল্লেখ্য, সুপার ফোরের দুটি ম্যাচ শেষে ভারত ও বাংলাদেশের পয়েন্টের খাতায় যোগ হয়েছে দুটি পয়েন্ট। ভারতের নেট রানরেট +০.৬৮৯, আর টাইগারদের নেট রানরেট +০.১২১। শ্রীলঙ্কা ও পাকিস্তানের নেট রানরেট যথাক্রমে -০.১২১ ও -০.৬৮৯।

  • সর্বশেষ
  • জনপ্রিয়