শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভা‌র‌তের বিরু‌দ্ধে খেলার সময় ফখর জামা‌নের আউট নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে ভারতের কাছে দুইবার হেরেছে পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্বে সূর্যকুমার যাদবের দলের বিপক্ষে উড়ে যাওয়ার পর সুপার ফোরেও সালমান আলী আগাদের হয়েছে একই পরিণতি। 

চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হারের পর আম্পায়ারের দিকে আঙুল তুলেছেন অধিনায়ক সালমান। সেই সাথে পিসিবিরও দায় দেখছেন পাকিস্তান অধিনায়ক। ---  ডেই‌লি ক্রিকেট

সুপার ফোরের ম্যাচে হার্দিক পান্ডিয়ার বলে উইকেটের পেছনে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফখর জামান। সঞ্জু স্যামসন ক্যাচ ধরলেও তার আগে বল মাটিতে পড়েছে কিনা তা নিয়ে তৈরী হয় সন্দেহ। যদিও টিভি আম্পায়ার রিপ্লে দেখে ফখরকে আউট দেন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা সেই আউট নিয়ে প্রশ্ন তোলেন। একই অভিযোগ করলেন সালমান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘আম্পায়ারের ভুল হতেই পারে। আমার মতে, বল আগে মাটিতে পড়েছিল। আম্পায়ারের ভুলের খেসারত আমাদের দিতে হল। তবে আমি ভুলও হতে পারি।

পাকিস্তান দেশের মাটিতে সাধারণত ব্যাটিং সহায়ক উইকেটে খেলে থাকে। যেখানে রান হয় প্রচুর। অনেকেই মজা করে পাকিস্তানের উইকেটকে পিচঢালা রাস্তা কিংবা হাইওয়ে বলে থাকেন। এশিয়া কাপে ব্যাটারদের রান না পাওয়ার পেছনে পাকিস্তানের উইকেটকে দায়ী করছেন সালমান।

তিনি বলেন, ‘লাহোরের মাঠে গড় রান ২০০। কিন্তু তারপর বাংলাদেশ, আমেরিকা, শারজাহ ও দুবাইয়ের পিচে অত রান করতে পারছি না। কারণ, এখানকার পিচ অন্য রকম। এখানে ২০০ হবে না। এই পরিস্থিতিকে আমাদের সম্মান দিতে হবে।

দেশের মাটিতে ভালো উইকেটে খেলতে পারলে তাদের জন্য সহজ হতো বলে মনে করেন সালমান। তিনি বলেন, ‘আমাদের দেশের মাটিতে ভালো উইকেট দেওয়া উচিত। নইলে আর কী লাভ? ওখানে রান করছি। বাইরে গিয়ে সমস্যা হচ্ছে। বিশ্বের বাকি সব দেশের থেকে আমাদের পিচ আলাদা হচ্ছে। এতে আমরাই সমস্যায় পড়ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়