শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৭ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তাফিজ ও হৃদয়ের প্রশংসায় পা‌কিস্তা‌নের  মিসবাহ, শো‌য়েব মালিক ও গুল

স্পোর্টস ডেস্ক :  এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটে জিতেছে বাংলাদেশ। এই ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করেন মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে তার বোলিংয়ে মজেছেন শোয়েব মালিক এবং উমর গুলরা।

বাংলাদেশের বোলিংয়ের সময় ১৯তম ওভারে মুস্তাফিজ মাত্র পাঁচ রান দেন। সেই ওভারে শ্রীলঙ্কা হারায় তিন উইকেট। ১২ বলে ২১ রান করা চারিথ আসালঙ্কা প্রথম বলেই রান আউট হন। এরপর চতুর্থ বলে কামিন্দু মেন্ডিসকে ফেরান মুস্তাফিজ। -- ক্রিক‌ফ্রেঞ্জি

তার বলে খোঁচা মেরে উইকেটরক্ষককে ক্যাচ দেন দুই বলে এক রান করা কামিন্দু। সেই ওভারের শেষ বলে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরান মুস্তাফিজ। দুই বলে দুই রান করা হাসারাঙ্গা লং অফে তানজিদ হাসানকে ক্যাচ দিয়ে ফিরে যান।

আর শেষ ওভারে তাসকিন দেন ১০ রান। ফলে ৩৭ বলে ৬৪ রানে শানাকা অপরাজিত থাকলেও শ্রীলঙ্কা ১৬৮ রানের বেশি করতে পারেননি। সেই লক্ষ্য অনেকটা সাবলিলভাবে অতিক্রম করে বাংলাদেশ।

মুস্তাফিজের প্রশংসায় গুল বলেন, 'আবুধাবিতে একরকম উইকেটে খেলা হয়েছে। এ‌দিন আরেকরকম উইকেটে খেলা হচ্ছে। কিন্তু মুস্তাফিজ তার অভিজ্ঞতা থেকে সেরাটা দিয়ে গেছে সবখানেই। তার ব্যাক অব দ্যা লেংথ ব্যবহার করেছে। এঙ্গেল করে হার্ড লেংথে বল ফেলেছে। উইকেটও পেয়েছে। দুই দলের পেসারদের মধ্যে মুস্তাফিজ পুরোপুরি আলাদা ছিল। সে অসাধারণ বোলিং করেছে। তার হার্ড লেংথের এঙ্গেল করা ডেলিভারি ব্যাটাররা খেলতে পারেনি, তাকে মারতে পারেনি। আবার সে উইকেটও নিয়েছে।

মুস্তাফিজের বোলিং অ্যাকশানের প্রশংসা করেছেন শোয়েব মালিকও, 'মুস্তাফিজের স্ট্রেংথ এটাই। সে সবসময় তার স্ট্রেংথ নিয়ে থাকে। সে মার খেলেও তার স্ট্রেংথ ঠিক রাখে। এর মানে হচ্ছে বছরের পর বছর সে তার স্কিল নিয়ে কাজ করেছে। তার অ্যাকশানও আনঅর্থোডক্স। এ কারণে সে অনেক কন্ডিশনে বোলিং করতে জানে। তার স্লোয়ার ভালো, হার্ড লেংথে ডেলিভারিও ভালো।'

লক্ষ্য তাড়া করতে গিয়ে ৪৫ বলে ৬১ রান করেছেন সাইফ হাসান। তাওহীদ হৃদয় করেন ৩৭ বলে ৫৮ রান। এই দুজনের প্রশংসা করেছেন মিসবাহ উল হক এবং মালিক।

মিসবাহ বলেন, 'বাংলাদেশের রানিং বিটুইন দ্যা উইকেট ভালো ছিল, বাউন্ডারি পেয়েছে ওরা। রানরেট কখনোই ওদের উপর চাপ প্রয়োগ করতে পারেনি। 

শেষ ওভারে ওরা কিছুটা ধাক্কা খেয়েছে, প্যানিক করেছে। হ্যাটস অফ বাংলাদেশের ব্যাটারদের। এতো বড় মঞ্চে যখন তারা এভাবে খেলে, এতো কম্পোজ ক্রিকেট ওরা খেলে, এটা সম্ভবত দ্বিতীয়বার ওরা এতো বড় রান তাড়া করে জিতল। সত্যিই অসাধারণ।

হৃদয়ের প্রশংসা করে মালিক বলেন, 'যখন মাঠের একপাশ ছোটো থাকে তখন সবাই ওদিকেই মারতে থাকে। হৃদয় সেটা করেনি। সে ফাঁকা জায়গায় মেরেছে। 

এক্সট্রা কাভার বা ব্যাকফুট পয়েন্টের দিকে যেসব খালি জায়গা ছিল সেখানেই সে মেরেছে। সে স্মার্টনেস দেখিয়েছে। রান তাড়ার সময় উইকেটে শান্ত থাকা আরো বড় গুণ। আগে ব্যাট করে উইকেটে শান্ত থাকা সহজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়