শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সাইফ ও হৃদয়ের দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সুপার ফোরে সুন্দর সূচনা বাংলাদেশের

নিজস্ব প্রতি‌বেদক : লঙ্কানরা তাণ্ডব চালা‌লো ফায়দা লুট‌তে পা‌রে‌নি। বাংলা‌দে‌শের অলরাউন্ড পার‌ফরমে‌ন্সের কা‌ছে হার মান‌তে বাধ‌্য হয় তারা। এ‌দিন দাসুন শানাকার তাণ্ডবে বড় সংগ্রহ গড়েছিল শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো না হলেও সাইফ হাসানের আগ্রাসী ব্যাটিংয়ে সেই ধাক্কা কাটিয়ে ওঠে বাংলাদেশ। 

ফিফটি হাঁকানো এই ওপেনারের বিদায়ের পর হাল ধরলেন তাওহিদ হৃদয়। ডানহাতি এই ব্যাটারের দুর্দান্ত অর্ধশতকে সহজ জয়ের পথেই ছিল দল। কিন্তু শেষ ওভারের নাটকীয়তার পর ৪ উইকেটের জয়ে সুপার ফোর পর্ব শুরু করেছে লিটন দাসের দল।

শনিবার দুবাইয়ে সুপার ফোরের প্রথম ম্যাচে শানাকার অপরাজিত ৬৪ রানের ইনিংসে ৭ উইকেটে ১৬৮ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ১ বল আগে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ।

টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটিতে সাইফ ফেরেন ৬১ রান করে। ডানহাতি এই ব্যাটার তার ৪৫ বলের ইনিংসটি সাজান ৪ ছক্কা ও ২ চারে। অন্যদিকে ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫৮ রানে ফেরেন হৃদয়।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বোলারদের ওপর আক্রমণ শুরু করেন পাতুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। পঞ্চম ওভারে প্রথমবারের মতো বল হাতে নিয়ে নিসাঙ্কাকে (২২) ফিরিয়ে ৪৪ রানের এই জুটি থামান তাসকিন আহমেদ। এরপরই কমতে শুরু করে রানের গতিও।

সঙ্গীর বিদায়ের পর দ্রুত ফেরেন কুশলও। আগের ওভারে রানআউটের হাত থেকে বেঁচে এই ব্যাটারকে ব্যক্তিগত ৩৪ রানে সাজঘরের পথ দেখান শেখ মাহেদি হাসান। এক ওভার পর কামিল মিশারাকে (৫) বোল্ড করেন এই অফ স্পিনার।

শরিফুল ইসলামের করা ১৪তম ওভারে থার্ড ম্যান অঞ্চলে কুশল পেরেরার ক্যাচ নেওয়ার চেষ্টাই করেননি মুস্তাফিজুর রহমান। অবশ্য পরের ওভারেই পেরেরাকে (১৬) তুলে নেন তিনি। এরপরই তাণ্ডবের শুরুটা করেন শানাকা। তাকে সঙ্গ দেন অধিনায়ক চারিত আসালাঙ্কাও।

৪০ রানে থাকা শানাকার কিছুটা কঠিন ক্যাচে হাত ছোঁয়ালেও তা তালুবন্দি করতে ব্যর্থ হন শামীম হোসেন পাটোয়ারী। পরের ওভারে ১৭ রানে থাকা আসালাঙ্কাকে জীবন দেন তাওহিদ হৃদয়। শরিফুলের করা সেই ওভারে আসে ১৮ রান।

পরের ওভারে আবারও আসালাঙ্কার ক্যাচ ছাড়েন হৃদয়। তবে তার থ্রো ধরে লঙ্কান অধিনায়ককে রান আউট করেন লিটন। সেই ওভারে দুর্দান্ত বোলিংয়ে দুই উইকেট তুলে নেন মুস্তাফিজ। তাসকিনের করা শেষ ওভারে একটি করে চার ও ছক্কায় ১০ রান নেন শানাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়