শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৮ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে কি আবার সৌরভ গাঙ্গু‌লি আস‌ছেন?

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে ফের ভেসে উঠল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। মাত্র ক’দিন আগে যিনি সিএবি প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। ২২ সেপ্টেম্বর সিএবি প্রেসিডেন্ট হিসেবে তাঁর সরকারি ভাবে দায়িত্ব নেওয়ার কথা। যদিও সৌরভ এখন বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নিয়ে যথেষ্ট সতর্ক।  বৃহস্পতিবার সৌরভ বললেন, ‘আমি এখনও এই ব্যাপারে কিছু বলতে পারব না। আমার কাছে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও খবর নেই। --- এই সময়

সৌরভ মুখে যা–ই বলুন, ক্রিকেট মহলের খবর, তাঁর নাম ভালো ভাবেই আছে। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় ২৮ সেপ্টেম্বর সৌরভই সিএবির প্রতিনিধিত্ব করবেন। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে হরভজন সিংয়ের নাম। যিনি পাঞ্জাব ক্রিকেট সংস্থার হয়ে প্রতিনিধিত্ব করবেন। হঠাৎ ভেসে উঠেছে প্রাক্তন টেস্ট ক্রিকেটার (২ টেস্ট) কর্নাটকের স্পিনার রঘুরাম ভাটের নাম। এখন পরপর দু’বার কর্নাটক থেকে প্রেসিডেন্ট হওয়া কঠিন। 

কারণ এর আগে রজার বিনি কর্নাটক থেকেই প্রেসিডেন্ট হয়েছিলেন। এমন নজির বোর্ডে আর নেই। আবার কোনও কোনও মহল থেকে তোলা হচ্ছে পশ্চিমের কিরণ মোরের নাম।

এরই মধ্যে আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর দিনে বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেই সভায় বোর্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কথা। যিনি রজার বিনির স্থলাভিষিক্ত হবেন। আপাতত দায়িত্ব সামলাচ্ছেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। 

এখন পর্যন্ত যা খবর, শনিবার (২০ সে‌প্টেম্বর) নয়াদিল্লিতে বোর্ড কর্তারা এক বৈঠকে বসে পরবর্তী প্রেসিডেন্টের নাম ঠিক করবেন। সেই বৈঠক হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বাড়িতে। সে দিনই ঠিক হয়ে যাবে, কার হাতে যাচ্ছে বোর্ডের দায়িত্ব।

সম্প্রতি ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট হিসেবে একজন হেভিওয়েট ক্রিকেটারকেই দেখতে চাইছে। অতীতে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সফল ভাবে দায়িত্ব সামলেছেন সৌরভ। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। কাজেই তাঁর এই দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা আছে।

সৌরভ যদি বোর্ড প্রেসিডেন্ট হয়ে যান, তা হলে সিএবিতে কিন্তু আর প্রেসিডেন্ট থাকতে পারবেন না। সে ক্ষেত্রে সিএবিতে আবারও প্রেসিডেন্ট পদে নতুন করে নির্বাচন করতে হবে। আপাতত ক্রিকেট মহলের চোখ নয়াদিল্লিতে, শনিবারের সভায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়