শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

সুপার ফোরে ভারত-পা‌কিস্তান ম‌্যা‌চে হ্যান্ডশেক কর‌বে না দুই দল, আইসিসির নি‌র্দেশ

স্পোর্টস ডেস্ক : এ‌শিয়া কা‌পের গ্রুপপর্বের ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। রোববার সুপার ফোরে কি দেখা যাবে হ্যান্ডশেক? জানা গেছে, হ্যান্ডশেক নিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের নির্দেশ দিয়েছে আইসিসি। 

ক্রিকবাজ’ জানিয়েছে, আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভির বৈঠক হয়েছে। এরপর পাকিস্তান অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসনের সঙ্গে বৈঠক করেছেন নাকভি। 

সেখানে পাকিস্তান দলকে নির্দেশ দেওয়া হয়েছে, সুপার ফোরের ম্যাচে যেন পাক ক্রিকেটাররা ভারতের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যান। আইসিসির এই নির্দেশ মেনে নিয়েছে পাকিস্তান। অর্থাৎ রোববারও দুদলের ক্রিকেটারদের করমর্দন করতে দেখা যাবে না। 

বুধবার জানা গিয়েছিল, পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছেন ভারত-পাক ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফট। লাহোরে রমিজ রাজা এবং নাজাম শেঠির সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান নাকভি বলেছিলেন, ‘ক্রিকেট এবং রাজনীতি একসঙ্গে চলতে পারে না। ভারতের বিরুদ্ধে ম্যাচ থেকেই এই সংকট চলছে। পাইক্রফ্টের আচরণ নিয়ে আমাদের সমস্যা ছিল। তবে পাইক্রফ্ট ক্ষমা চাওয়ায় সমস্যার সমাধান হয়েছে।

পাইক্রফ্টের ক্ষমা চাওয়া নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ‘টাইমস অফ ইন্ডিয়া’ সংবাদপত্র এবং ‘ক্রিকবাজ’ ওয়েবসাইট জানাচ্ছে, পাইক্রফ্ট ক্ষমা চাননি। তাদের দাবি, যে বৈঠকের কথা বলা হয়েছে, সেখানে ম্যাচ রেফারি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন মাত্র। মূলত ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা হয়েছে। ‘টাইমস অফ ইন্ডিয়া’কে আইসিসির এক সূত্র বলেছে, ‘ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই। বিশেষ করে এমন একজনের থেকে যার কোনো দোষই নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়