শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা ও ম‌্যান‌চেস্টার সি‌টির জয়

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমে জোড়া গোল করেছেন মার্কাস র‌্যাশফোর্ড। ইংলিশ এই ফরোয়ার্ডের নৈপুণ্যে জয় দিয়ে আসর শুরু করেছে কাতালান ক্লাবটি। অন্যদিকে ১০ জনের নাপোলিকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডের মাঠে স্বাগতিকদের ২-১ গোলে হারায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে গোল দুটি করেন র‌্যাশফোর্ড। -- অলআউট স্পোর্টস

চোটের কারণে বাইরে থাকা লামিনে ইয়ামালকে ছাড়া টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বার্সেলোনা ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য শট নেয় ১৯টি, যার মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৫টি। অন্যদিকে ১০টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখে নিউক্যাসল।

আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে গোলের জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৫৮তম মিনিট পর্যন্ত। 

জুলস কুন্দের ক্রস থেকে হেডে বার্সেলোনার জার্সিতে প্রথম গোল করেন র‌্যাশফোর্ড। ৬৭তম ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে দলের ব্যবধান দ্বিগুণ করেন গ্রীষ্মকালীন দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে কাতালান ক্লাবটিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ড। ৯০তম মিনিটে স্বাগতিকদের হয়ে এক গোল শোধ দেন অ্যান্টনি গর্ডন।

অন্য ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে নাপোলিকে ২-০ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। ম্যাচের ২১তম মিনিটে অধিনায়ক জিওভান্নি দি লরেন্সো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় নাপোলি।

এই সুযোগে ইতালিয়ান সেরি আ চ্যাম্পিয়নদের ওপর চড়াও হয়ে খেলতে শুরু করে পেপ গুয়ার্দিওলার দল। কিন্তু নাপোলির রক্ষণ দূর্গ ভেদ করতে ব্যর্থ হচ্ছিল তারা।

ম্যাচের ৭৪ শতাংশ সময় বল দখলে রাখা সিটি গোলের জন্য ২৩টি শট নেয়। এর মধ্যে লক্ষ্যে রাখতে পারে ৮টি। অন্যদিকে কেবল একটি শট নেওয়া নাপোলি সেটিই লক্ষ্যে রাখে।

টানা আক্রমণাত্মক ফুটবল খেলা সিটি দ্বিতীয়ার্ধে প্রথম গোলের দেখা পায়। ৫৬তম মিনিটে ফিল ফোডেনের বাড়ানো বলে গোল করেন আর্লিং হলান্দ। এরই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েন নরওয়ের এই গোলমেশিন। তিনি সময় নেন ৪৯ ম্যাচ। আগের রেকর্ডটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়। ৬২ ম্যাচে ৫০তম গোল করেছিলেন এই ডাচ ফুটবলার।

৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেরেমি ডোকু। দিনের অন্য ম্যাচগুলোয় জয় পেয়েছে ক্লাব ব্রুজ, স্পোর্টিং লিসবন ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। কোপেনহেগেনে সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বায়ার লেভারকুজেন।

ঘরের মাঠে ফরাসি ক্লাব মোনোকাকে ৪-১ গোলে হারায় বেলজিয়ান ক্লাব ব্রুজ। প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ খেলতে আসা কাজাখস্তানের ক্লাব কাইরাত আলমাতিকে ৪-১ গোলে হারায় পর্তুগিজ চ্যাম্পিয়ন বেনফিকা। আর তুর্কি চ্যাম্পিয়ন গালাতাসারাইকে ৫-১ গোলে বিধ্বস্ত জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়