শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০০ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে 'বি' গ্রুপের শেষ ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে শ্রীলঙ্কা আফগানিস্তান ও বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার ভাগ্য। শেষ ম্যাচে শ্রীলঙ্কা জিতলে তাদের সঙ্গে পরের রাউন্ডে যাবে বাংলাদেশও।

অন্যদিকে আফগানিস্তান জিতলে তারাই পরের রাউন্ড নিশ্চিত করবে। তবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ভাগ্য নির্ভর করবে যদি কিন্তুর উপর। শ্রীলঙ্কাও জানে আফগানিস্তানের বিপক্ষে তাদের ম্যাচে বাংলাদেশের সমর্থন পাবে লঙ্কানরা। এই বিষয়টিকে উপভোগ করছেন লঙ্কান অলরাউন্ডার দাসুন শানাকা।

যদিও আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তিনি জানিয়েছেন শ্রীলঙ্কা জয়ের জন্যই মাঠে নামবে। তারা এই ম্যাচটিকে বড় ম্যাচ বলেই গুরুত্ব দিচ্ছে। তাই বাকি ম্যাচগুলোর মতো এই ম্যাচটিকে গুরুত্ব দেবে লঙ্কানরা।

শানাকা বলেছেন, 'দেখুন, প্রতিটি খেলাই আমাদের জন্য একটি বড় খেলা, এবং প্রতিটি দিনই আমাদের জন্য একটি বড় দিন যখন আমরা মাঠে যাই। তাই, হ্যাঁ, বাংলাদেশের ভক্তরা আমাদের জয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু অবশ্যই আমরা জয়ের লক্ষ্যে আছি।

আফগানিস্তানকে সমীহের চোখেই দেখছেন শানাকা। বিশেষ করে আফগানিস্তান দলেও একাধিক মানসম্পন্ন স্পিনার আছেন। রশিদ খান, নূর আহমেদ ও মোহাম্মদ গাজানফারদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে শ্রীলঙ্কাকে। তাই তাদের হালকা করে দেখার সুযোগ নেই বলেই জানিয়েছেন শানাকা।

তিনি বলেন, আমাদের আফগানিস্তানকেও হারাতে হবে কারণ তাদের একটি খুব ভালো দল আছে, একটি খুব উচ্চ মানের দল। তাই, এটা আমাদের জন্য ভালো যে আমরা যদি আফগানিস্তানকে হারাতে পারি এবং এগিয়ে যেতে পারি।

দুই দলের স্পিন যুদ্ধ নিয়ে শানাকা বলেছেন, 'হ্যাঁ, পুরোপুরি, এটি এক ধরণের স্পিনারদের যুদ্ধ হবে, কিন্তু একই সাথে, হ্যাঁ, তাদের একটি মানসম্মত আক্রমণ রয়েছে। আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা সংযুক্ত আরব আমিরাতেও অনেকবার তাদের মুখোমুখি হয়েছি। তাই, হ্যাঁ, আমরা এর জন্য প্রস্তুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়