শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ

স্পোর্টস ডেস্ক: সিরিজের ম্যাচগুলো শুরুর দিনক্ষণ নিশ্চিত করেছে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডাব্লিউআই)। এক বিবৃতিতে চলতি বছর বিদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজগুলোর সূচি জানায় সিডাব্লিউআই। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত করলেও এখনও ভেন্যু ও ম্যাচ শুরুর সময় ঠিক হয়নি।

আগামী ১৮ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ অক্টোবর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ তারিখ। পরের দুই ম্যাচ ৩০ অক্টোবর ও ১ নভেম্বর।

চলতি মাসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সব ফরম্যাট মিলিয়ে দেশের বাইরে ২২ ম্যাচ খেলতে বের হবে ক্যারিবিয়ানরা। আগামী ২৭ সেপ্টেম্বর শারজায় শুরু হবে নেপালের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি।

এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে যাবে ওয়েস্ট ইন্ডিজ। অক্টোবরে আহমেদাবাদ (২-৬ তারিখ) ও দিল্লিতে (১০-১৪ তারিখ) ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশে আসবে তারা।

এই সিরিজ শেষে প্রায় দুই মাসের সফরে নিউ জিল্যান্ডে যাবে ক্যারিবিয়ানরা। সেখানে মোট ১১টি ম্যাচ খেলবে তারা, যার শুরুটা হবে ৫ নভেম্বর পাঁচ ম্যাচের টি-‌টোয়েন্টি সিরিজ দিয়ে। 

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ১৫ নভেম্বর। ২ ডিসেম্বর শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়