শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১৪ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টিম ইন্ডিয়ার নতুন স্পনসর অ্যাপোলো টায়ারসের স‌ঙ্গে চু‌ক্তি কর‌বে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : চলতি এশিয়া কাপে কোনও স্পনসরের লোগো ছাড়া জার্সি পরে খেলছে টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে জার্সিতে কেবল বড় বড় করে ইংরেজিতে ‘ইন্ডিয়া’ লেখা। এরপর একের পর এক সিরিজ আছে। সেখানে কারা হবে ভারতীয় দলের স্পনসর? জানা যাচ্ছে, ড্রিম ১১-র জায়গায় এবার দেখা যাবে অ্যাপোলো টায়ারসের নাম।

নতুন স্পনসর হিসেবে ওই সংস্থা বিসিসিআইকে ম্যাচ পিছু ৪.৫ কোটি টাকা দিতে হবে বলে খবর। যেখানে ড্রিম ১১ দিত ম্যাচ পিছু ৪ কোটি টাকা। ২০২৭ সাল পর্যন্ত নতুন স্পনসরের সঙ্গে চুক্তি আছে। এই সময়কালের মধ্যে ভারতীয় দলের ১৩০টি ম্যাচ থাকবে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ক্যানভা ও জেকে টায়ারও ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হওয়ার দৌড়ে ছিল। এছাড়া জানা যাচ্ছে, বিরলা ওপাস পেন্টস বিনিয়োগ করতে রাজি ছিল, কিন্তু নিলাম প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি। 

২ সেপ্টেম্বর থেকে দরপত্র গ্রহণ করা শুরু হয়েছিল। ১৬ সেপ্টেম্বর, অর্থাৎ মঙ্গলবারই তা শেষ হয়। কারা দরপত্র পাঠাবে, তার একটা নির্দেশিকাও তৈরি করা ছিল। অনলাইন গেমিং, জুয়া বা ওই ধরনের কাজকর্মের সঙ্গে কোনও সংস্থা দরপত্র পাঠাতে পারবে না। 

অর্থাৎ যারা ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল’ অধীনে পড়তে পারে। এছাড়া ক্রিপ্টো ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থার থেকেও দরপত্র গ্রহণ করা হবে না। মদ প্রস্তুতকারক সংস্থারাও ভারতের স্পনসর হতে পারবে না। ভারতীয় সংস্থা অ্যাপোলো টায়ারসকে নিয়ে সেই ধরনের সমস্যা নেই।

উল্লেখ্য, ড্রিম ১১-এর সঙ্গে আগামী বছরের মার্চ পর্যন্ত বিসিসিআইয়ের চুক্তি ছিল। প্রধান স্পনসর হিসাবে তিন বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি ছিল দু’পক্ষে। অন্যদিকে, মাই ১১ সার্কেল অ্যাসোসিয়েট স্পনসর হিসাবে পাঁচ বছরের জন্য বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি ছিল। কিন্তু ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল’ পাশ হওয়ার পর এই দুই সংস্থাই বৈধতা হারিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়