শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৩২ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সামনে যে সমীকরণ সুপার ফোরে যেতে

ম্যাচ জেতানো ৩১ বলে ৫২ রানের ইনিংস খেলে আসা তানজিদ হাসান তামিমকে সমীকরণ নিয়ে জিজ্ঞেস করতেই বললেন, 'মাত্র তো খেলা শেষ হলো। এখনো দেখিনি, দেখতে হবে।'

 আফগানিস্তানের সঙ্গে ছিলো বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে আপাতত হাসি চওড়া করেছেন লিটন দাসরা। টানটান উত্তেজনার ম্যাচে বাংলাদেশ দারুণ জয়ে টিকে আছে টুর্নামেন্টে। তবে টিকে থাকলেও পরের পর্বে যাওয়া নির্ভর করছে বেশ কিছু যদি, কিন্তুর উপর।

'বি' গ্রুপে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে দুইয়ে অবস্থান করছে বাংলাদেশ। নিজেদের সবগুলো ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে লিটনদের নেট রানরেট -০.২৭০। লঙ্কানরা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে +১.৫৪৬ রান রেট নিয়ে।

এই গ্রুপে তিনে থাকা আফগানিস্তানের পয়েন্ট দুই আর রানরেট +২.১৫০।  এখন এই তিনটি দলেরই আছে সুপার ফোরে যাওয়ার।  বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সমীকরণ হচ্ছে শ্রীলঙ্কার জয়। এই গ্রুপের শেষ ম্যাচে যদি শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ লঙ্কানদের সঙ্গে ঠাঁই পাবে সুপার ফোরে। কিন্তু আফগানিস্তান জিতে গেলেই হিসেব হয়ে যাবে কঠিন। তখন অনেক কঠিন হিসেব মিলতে হবে।

এই গ্রুপে এখনো সবচেয়ে ভালো রানরেট আফগানিস্তানের। শ্রীলঙ্কাকে যেকোনো ব্যবধানে তারা হারালেই নিশ্চিত করবে সুপার ফোর। তবে বাংলাদেশকে যদি লঙ্কানদের টপকে যেতে হয় নেট রানরেটে তবে রশিদ খানদের চাই বড় ব্যবধানের জয়। আফগানিস্তান যদি আগে ব্যাট করে শ্রীলঙ্কাকে ৬৫ বা তারচেয়ে বড় ব্যবধানে হারায় তাহলে আফগানিস্তানের সঙ্গে সেরা চারে উঠবে লাল সবুজের প্রতিনিধিরা।

শ্রীলঙ্কার সঙ্গে যদি রান তাড়া করে আফগানিস্তান জেতে তাহলে বাংলাদেশের সম্ভাবনা হয়ে যাবে ক্ষীণ। তখন লঙ্কানদের স্কোর ৫০ বল আগে যদি পেরিয়ে যায় আফগানিস্তান, তাহলে নেট রানরেটে চারিথা আসালাঙ্কাদের টপকে যাবে বাংলাদেশ।

নিজেদের কাজটা করে এখন বাংলাদেশের ক্রিকেটাররা তাকিয়ে থাকবেন শেষ ম্যাচের দিকে। যদি সমীকরণ মিলে যায় তাহলে সুপার ফোরে বাংলাদেশ উঠবে গ্রুপের দ্বিতীয় হয়ে। সেক্ষেত্রে তাদের সব ম্যাচ পড়বে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। যদি, কিন্তুর হিসাব-নিকাশ মাথায় নিয়ে বুধবার আবুধাবি থেকে দুবাই চলে যাবে বাংলাদেশ দল। তবে নিশ্চিতভাবেই তাদের মন পড়ে থাকবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে ১৮ সেপ্টেম্বর মীমাংসা হবে 'বি' গ্রুপের। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়