শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৪ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

আইসিসির শাস্তির ভ‌য়ে এশিয়া কাপ বয়কট কর‌ছে না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : তর্জনগর্জনই সার! এশিয়া কাপ নিয়ে নিজের অবস্থান থেকে পালটি খাচ্ছে পাকিস্তান। ভারতের সঙ্গে হ্যান্ডশেক বিতর্কের পর এশিয়া কাপ ‘বয়কটে’র কথা নাকি ভাবছিল পিসিবি। তবে সেই ‘জেদ’ আপাতত ত্যাগ করেছে তারা। বা বলা যায়, জয় শাহর আইসিসি’র কাছে প্রত্যাখ্যাত হয়ে ‘বয়কটে’র রাস্তা ছাড়তে বাধ্য হয়েছে।

 পাক বোর্ডের এক সূত্র একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “এশিয়া কাপ থেকে পিসিবি সরে যাওয়ার সম্ভাবনাই নেই। যদি আমরা সরে যাই, তাহলে জয় শাহের আইসিসি আমাদের উপর নির্বাসনের খাঁড়া নামিয়ে আনবে। যেটা পিসিবি একেবারেই চায় না। তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সময় স্টেডিয়াম সংস্কারে যা খরচ হয়েছে, তাতে আর্থিক অবস্থা খুবই খারাপ। --- সংবাদপ্রতি‌দিন

ভারত-পাকিস্তান ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে অভিযোগ জানিয়ে ছিল পিসিবি। বিবৃতি জারি করে বলা হয়, ‘টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘাকে প্রতিপক্ষ অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলানোর নির্দেশ দিয়েছিলেন। 

এই অভিযোগ পাওয়ার পর এসিসি চেয়ারম্যান তথা পাক মন্ত্রী মহসিন নকভি বলেন, “ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসি কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করার অভিযোগ এনেছে পিসিবি। অবিলম্বে ম্যাচ রেফারিকে সরানোর দাবি জানিয়েছে তারা।

কিন্তু পাক দলের দাবি থাকলেও পাইক্রফটকে সরায়নি আইসিসি। ২০০৯ সাল থেকে আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলে রয়েছেন পাইক্রফট। একাধিক ম্যাচে নিজের দায়িত্ব পালন করেছেন। সূত্রের খবর, পিসিবিকে চিঠি দিয়ে এই বিষয়টি জানিয়ে দিয়েছে তারা। যদি সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে না খেলেন শাহিনরা, তাহলে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হবে তাঁদের। সম্ভবত সেই কারণেই মত বদলাল পাক বোর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়