শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

‌কে ব‌লে‌ছে ওকে রান করতে? জামাই আফ্রিদিকে তোপ শ্বশুর আফ্রিদির

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেটাররা কি জানেন, তাঁদের কোন ভূমিকায় খেলানো হচ্ছে? কারণ, যাঁর উইকেট তোলার কথা, তিনি ছক্কা হাঁকাচ্ছেন। আর যাঁর রান করার কথা, তিনি উইকেট তুলছেন। ক্রিকেটভক্তরা বিভ্রান্ত! একই ভাবে জামাই শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে রীতিমতো অসন্তুষ্ট শ্বশুর শাহিদ আফ্রিদি।

এশিয়া কাপের মহারণে ভারতীয় স্পিনারদের সামনে একের পর এক উইকেট খোয়ায় পাকিস্তান। হার্দিক পাণ্ডিয়ার বলে রানের খাতা না খুলেই আউট হন সাইম আয়ুব। একসময় মনে হচ্ছিল একশোর আগেই গুটিয়ে যাবে পাকিস্তান।  -- সংবাদপ্রতি‌দিন

সেটা হল না নেহাত শাহিন আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের দৌলতে। তিনি চারটি ছক্কা হাঁকান। কিন্তু উইকেট পাননি। ফর্মে ফেরার চেষ্টা করা শাহিন আফ্রিদিকে আবার আগের জায়গায় ফিরিয়ে দেন অভিষেক শর্মা। অন্যদিকে ব্যাটার সাইম আয়ুব তিনটি উইকেট তোলেন।

সব মিলিয়ে যেন ভূমিকা অদলবদল হয়ে গিয়েছে পাক দলে। যা নিয়ে শাহিদ আফ্রিদি বলছেন, “শাহিন রান করল বলে ১০০-র গণ্ডি পেরিয়েছে। কিন্তু শাহিনকে কি রান করতে হবে? আমি ওর থেকে রান চাই না। আমি চাই শাহিন ভালো বল করুক। 

একই ভাবে সাইম বল করার বদলে রান করুক। শাহিনকে বুঝতে হবে, ওর কাজ বল সুইং করানো। কীভাবে উইকেট তুলতে হবে, সেটা ঠিক করুক। নিজের বোলিং পরিকল্পনা নিয়ে সাবধান হোক।

কীভাবে? আফ্রিদির বক্তব্য, “শাহিনকে শুরুতে উইকেট তুলতে হলে মনস্তাত্ত্বিক যুদ্ধে জিততে হবে। আমি চাই ও পাকিস্তানকে বল করে জেতাক। শ্বশুর আফ্রিদির পরামর্শ কি অনুসরণ করবেন জামাই আফ্রিদি? এখানেই শেষ নয়। নিজের দেশের ক্রিকেট পরিকাঠামোকে ‘তৃতীয় শ্রেণির’ বলে তোপ দাগছেন আফ্রিদি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়