শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলা‌দে‌শের দুই আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল

স্পোর্টস ডেস্ক :  টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল হলেন বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত। আর দ্বিতীয়বারের মতো সফল হয়েছেন আরেক আয়রনম্যান মোহাম্মদ আরিফুর রহমান।

রোববার (১৪ সেপ্টেম্বর) ফ্রান্সের নিশেতে ১১ ঘণ্টা ৩৮ মিনিট ৫৮ সেকেন্ড সময়ে আরাফাত শেষ করেন পূর্ণ দূরত্বের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ। নিজ বয়স গ্রুপ ৩৫ থেকে ৩৯ বছর ক্যাটাগরিতে ১৮১ তম অবস্থানে ছিলেন তিনি। আর ২ হাজার ৩৪৩ জনের মধ্যে তার অবস্থান ছিল ৯৮২।

এদিকে, ১৩ ঘন্টা ৪৩ মিনিট ১৪ সেকেন্ড সময় নিয়ে পূর্ণ দূরত্বের আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ করেন আরেক আয়রনম্যান আরিফুর রহমান। নিজ বয়স গ্রুপ ৪০ থেকে ৪৪ বছর ক্যাটাগরিতে সফলতার সাথে রেস শেষ করেন তিনি। এ পর্যন্ত ৭টি আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেন আরিফ। যার মধ্যে ছয়টি পূর্ণ দূরত্বের।

প্রসঙ্গত, পৃথিবীর কঠিনতম ট্রায়াথলন (সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বিত ক্রীড়া) প্রতিযোগিতা আয়রনম্যান। আর আয়রনম্যানের সর্বোচ্চ আসর বিশ্ব চ্যাম্পিয়নশিপ।

আয়রনম্যান প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, প্রত্যেক ট্রায়াথলেটকে ১৭ ঘণ্টার মধ্যে ৩ দশমিক ৮ কিলোমিটার সাঁতার, ১৮০ কিলোমিটার সাইক্লিং ও ৪২ দশমিক ২ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হয়। তথ‌্যসূত্র, যমুনা‌নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়