শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২৫ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হ‍্যান্ডশেক ইস‌্যু - ভারতীয় দলের বিরুদ্ধে সরকারি অভিযোগ দায়ের পাকিস্তান ক্রিকেট বোর্ড 

স্পোর্টস ডেস্ক : এবার আর শুধু মৌখিক প্রতিবাদে থেমে থাকল না পাকিস্তান ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো ও সাজঘরের দরজা বন্ধ করার প্রতিবাদে অভিযোগ দায়ের করেছে তারা। সরকারি ভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে কিছু না জানালেও ‘হিন্দুস্তান টাইমস’ এই দাবি করেছে।

হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, হোয়াটস্‌অ্যাপে এই খবর নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার নাভিদ আক্রম চিমা সরকারি ভাবে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোদ দায়ের করেছেন। পাকিস্তান বোর্ডের মতে, ভারত যা করেছে তা খেলোয়াড়ি মানসিকতার পরিপন্থী। এই ঘটনা ভাল ভাবে নিচ্ছে না পাক বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে।

পাকিস্তান সরকারি অভিযোগ জানালেও তাতে কোনও সুবিধা হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, এর আগে পাক বোর্ডই জানিয়েছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট দু’দলের অধিনায়ক ও ক্রিকেটারদের হাত মেলাতে নিষেধ করেছিলেন। যদি তা-ই হয় তা হলে ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে রিপোর্টে খারাপ কিছু লিখবেন না ম‌্যাচ রেফারি। ম্যাচের কোনও ঘটনা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ম্যাচ রেফারির রিপোর্ট গুরুত্বপূর্ণ। সেই রিপোর্ট ভারতের পক্ষে যেতে পারে।

খেলা শুরুর আগে টসের পর পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পরে পাকিস্তানকে হারিয়ে সোজা সাজঘরের দিকে হাঁটতে থাকেন সূর্যকুমার ও শিবম দুবে। পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি তাঁরা। এমনকি, আম্পায়ারদের সঙ্গেও হাত না মিলিয়েই সাজঘরে ফিরে যান ভারতের দুই ক্রিকেটার।

ক্রিকেটে খেলা শেষে সাধারণত দু’দলের ক্রিকেটারেরা একে অপরের সঙ্গে হাত মেলান। ম্যাচের আম্পায়ারদের সঙ্গেও হাত মেলান তাঁরা। দুই দলের কোচ, সাপোর্ট স্টাফেরাও মাঠে নেমে একে অপরের সঙ্গে হাত মেলান। এটাই খেলোয়াড়ি মানসিকতা। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচে সেই ছবি উধাও ছিল। খেলা শেষে সাজঘরে ফিরে দরজা বন্ধ করে দেয় ভারত। মাঠে হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটারেরা। পাকিস্তানের কোচ মাইক হেসন ভারতের সাজঘরের কাছেও যান। কিন্তু দরজা বন্ধ থাকায় ঢুকতে পারেননি তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়