শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

স্পোর্টস ডেস্ক: এ যে‌নো ভ‌্যা‌লে‌ন্সিয়ার অসহায় আত্মসমার্পন। গোল কর‌তে পা‌রে‌নি, এম‌নি গো‌লের সু‌যোগও তৈ‌রি কর‌তে পা‌রে‌নি। এক কথায় ভ্যালেন্সিয়াকে কোনো সুযোগ না দি‌য়ে বার্সেলোনার ৬-০ গোলে ম‌্যাচ জি‌তে নেয়। 

বিশাল এই জয়ে ফারমিন লোপেজ, রাফিনহা ও রবার্ট লেভান্ডোভস্কি প্রত্যেকে ২টি করে গোল করেছেন। বার্সা-ও লা লিগা টেবিলে দিয়েছে বিশাল লাফ। পাঁচ থেকে একেবারে দুইয়ে চলে এসেছে তারা। ৪ ম্যাচে পয়েন্ট হলো ১০। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়া ৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১৫ নম্বরে।

৬ গোল দিলেও ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গোলের খাতা খুলতে খুলতে ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সাকে। কয়েকটি সুযোগ মিসের পর ফেরান তোরেসের অ্যাসিস্টে বার্সেলোনাকে লিড এনে দেন ফারমিন লোপেজ। প্রথমার্ধে গোল হয়েছিল ওই একটিই।

দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের ব্যবধানে বার্সেলোনা করে ৩ গোল। বদলি নামা রাফিনহা প্রথম জালের দেখা পান ৫৩ মিনিটে। এরপর ৩ মিনিট পর বুলেট গতির শটে জোড়া গোল পূর্ণ করেন লোপেজ। ডি বক্সের অনেকটা দূর থেকে লোপেজ এত জোরে শট নেন যে, ভ্যালেন্সিয়া গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও জাল অক্ষত রাখতে পারেননি।

রাফিনহা জোড়া গোলের দেখা পান ৬৬ মিনিটে। ব্রাজিলিয়ান তারকা লোপেজের দূর থেকে তুলে দেওয়া বল দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দখলে নেন। এরপর কাছের পোস্ট দিয়েই গোল আদায় করে নেন।

বদলি হিসেবে নেমেছিলেন রবার্ট লেভান্ডোভস্কিও। পরের দুটি গোলই আসে তার পা থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়