শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এশিয়া কাপে রাতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা

নিজস্ব প্রতি‌বেদক : বাংলা‌দেশ দুর্বল হংকং‌য়ের বিরু‌দ্ধে ৭ উই‌কে‌টে জয় নি‌য়ে দুর্দান্ত সূচনা ক‌রে‌ছি‌লো এ‌শিয়া কা‌পে। এবার তা‌দের সাম‌নে ক‌ঠিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দে‌শের ক্রিকেট প্রেমীরা অ‌পেক্ষার প্রহর গুণ‌ছে লঙ্কান‌দের বিরু‌দ্ধে জয় দেখার।  শ‌নিবার (১৩ সে‌প্টেম্বর) শ্রীলঙ্কাকে হারাতে সক্ষম হলে সুপার ফোরে যাওয়ার পথে অনেকখানি এগিয়ে যাবে টাইগাররা।

শ্রীলঙ্কার এশিয়া কাপে প্রথম ম্যাচ। টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপের আগের আসরে (২০২২ সালে) চ্যাম্পিয়ন হয়েছিল দলটি।

‘বি’ গ্রুপে রয়েছে রয়েছে ৪টি দল। আফগানিস্তান, হংকং, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। আফগানিস্তান ইতিমধ্যেই জয় পেয়েছে হংকংয়ের বিপক্ষে। গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশও হারিয়েছে হংকংকে। 

তাই শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে নামবে চাপ নিয়ে, কারণ পয়েন্ট টেবিলে জায়গা করে নিতে তাদের জয় পাওয়া খুব জরুরি। তা‌দের ১১জনই লড়‌বে সেরাটা দি‌য়ে। এ‌শিয়া কা‌পে প্রথম ম‌্যা‌চে জয় দি‌য়ে শুভ সূচনা কর‌তে চাই‌বে। জ‌য়ের জন‌্য বাংলা‌দেশ‌কেও তা‌দের সেরাটা দি‌তে হ‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়