শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

পাকিস্তা‌নের ‌শেহজাদ বল‌লেন, বাংলাদেশ দলে আফগানিস্তানের মতো এতো ম্যাচ উইনার নেই 

স্পোর্টস ডেস্ক : এ‌শিয়া কা‌পে নি‌জে‌দের প্রথম ম‌্যা‌চে বাংলাদেশ ও আফগানিসান হংকংকে হারিয়ে এশিয়া কাপ মিশন শুরু করেছে। তবে আফগানিস্তান যতটা দাপটের সাথে জিতেছে ততটা দাপট দেখাতে পারেনি বাংলাদেশ। 

কী কারণে বাংলাদেশ দাপটের সাথে খেলতে পারেননি সেটা খুঁজে বের করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। তার মতে, আফগানিস্তানে যত ম্যাচ উইনার ক্রিকেটার আছে, বাংলাদেশে তা নেই।

জিও নিউজের ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে শেহজাদ বলেন, ‘আফগানিস্তান দলে অনেক বেশি ম্যাচ উইনার আছে। আপনি যদি বাংলাদেশের স্কোয়াডের দিকে তাকান, তাহলে দেখবেন তাদের এত বেশি ইমপ্যাক্ট খেলোয়াড় কিংবা ম্যাচ উইনার নেই।

আফগানিস্তানের অনেক ক্রিকেটার আইপিএলে খেলে নিয়মিত। রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজ, ফজল হক ফারুকি, নুর আহমেদরা আইপিএলে খেলার অভিজ্ঞতা বাকি ক্রিকেটারদের সাথেU শেয়ার করে। যার ফলে তারা অনেক কিছু শেখার সুযোগ পায়।

শেহজাদ বলেন, ‘এখানে তাদের (আফগানিস্তান) খেলোয়াড়দের বড় একটা কৃতিত্ব আছে। আবার তাদের অনেক খেলোয়াড়ই আইপিএলে খেলে, অনেক কিছু শেখার সুযোগ পায়। তারা এসে আবার তরুণদের মধ্যে সেটা ছড়িয়ে দিচ্ছে। তাদের সিনিয়ররা ভালো ছিল, দল বানানোর চেষ্টা করেছে। আর খেলোয়াড়রা এখন নিজেরা অবকাঠামো গড়ে তুলেছে।

তিনি আরও বলেন, ‘তাদের খেলোয়াড়রা প্রচুর পরিশ্রম করে, একজন আরেকজনের কথা শোনে। আফগানিস্তানকে ওপরে নিয়ে যাওয়ার জন্য তারা সবাই মিলে পরিশ্রম করেছে। অনেক কিছুই ভালো করেছে এজন্য আফগানিস্তানকে অন্য সব সহযোগী দলের চেয়ে ভালো মনে হয়। এমনকি আমরা যেভাবে আলোচনা করছি বাংলাদেশের চেয়েও ভালো মনে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়