শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

এ‌শিয়া কা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ কর‌লো সু‌প্রিম কোর্ট

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের দাবিতে ভারতের সুপ্রিম কোর্টে পিটিশন করেছিল দেশটির ৪ আইনের শিক্ষার্থী। তবে তাদের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুবাইতে মুখোমুখি হতে যাচ্ছে চিরদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সেই ম্যাচটি বাতিল চেয়ে সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেন উর্বশী জৈনের নেতৃত্বে কয়েকজন আইনের শিক্ষার্থী।

পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে এই আবেদন করেন তারা। তাদের দাবি, পাকিস্তানের সাথে ক্রিকেট খেলার অর্থ হলো নিজ দেশের শহীদদের রক্তের সাথে বেইমানি করা। তবে ভারতের সুপ্রিম কোর্ট তাদের বিপক্ষে রায় দিয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি মহেশ্বর বলেন, ‘কী দরকার আছে! এটা একটা ম্যাচ। হতে দিন। ম্যাচটি রোববার মাঠে গড়াবে। এটা নিয়ে আমরা কী করতে পারি? হতে দিন। প্রতিদিন ম্যাচ চলতেই থাকবে। কোনো না কোনো পক্ষ খেলবেই।

মূলত, চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় পর্যটক নিহতের পর সামরিক সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। ভারত সেই অভিযানের নাম দিয়েছিল ‘অপারেশন সিঁদুর’। 

যুদ্ধবিরতির পরও দুই রাষ্ট্রের মধ্যে চলছে ‘যুদ্ধংদেহী মনোভাব’। ক্রিকেটেও এর প্রভাব পড়েছে। ভারতের সাবেক ক্রিকেটাররা এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিরোধিতা করে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়