শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৭ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাই! ক্যারিবিয়ান লিগ খেলতে গিয়ে দুই ক্রিকেটার ডাকাতের কব‌লে

স্পোর্টস ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ডাকাতির ঘটনা! সিপিএল খেলতে গিয়ে ভয়ানক বিপদের সম্মুখীন দুই ক্রিকেটার। রেহাই পাননি সিপিএলের এক কর্তাও। জানা গিয়েছে, বার্বাডোসে এই ঘটনা ঘটেছে ৯ সেপ্টেম্বর, বাংলা‌দেশ সময় শেষ রাত সা‌ড়ে ৩টা নাগাদ। এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দুই ক্রিকেটার একটি অনুষ্ঠানের পর বাড়ি ফিরেছিলেন। তাঁদের সঙ্গে সিপিএলের এক কর্তাও ছিলেন। তাঁরা গাড়ি থামিয়েছিলেন খাবার কেনার জন্য। সেই সময় তাঁদের উপর চড়াও হয় স্থানীয় কয়েকজন। এমনকী ওই তিনজনের মাথায় বন্দুকও ঠেকায়। তাঁদের কাছ থেকে টাকা, গয়না-সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। সংবাদপ্রতি‌দিন।

তাঁরা অবশ্য কোনও বিবাদেও জড়াননি। হোটেলে ফিরে কর্তৃপক্ষকে বিষয়টা জানানো হলে সঙ্গে সঙ্গে পুলিশে অভিযোগ দায়ের করা হয়। বার্বাডোজ পুলিশ তদন্তও শুরু করে। ঘণ্টাখানেক পর পুলিশের ধারে ধরা পড়ে দুষ্কৃতীরা। দুই ক্রিকেটার এবং সিপিএল কর্তার কাছ থেকে চুরি যাওয়া সব কিছুই উদ্ধার করা হয়েছে বলে খবর।

দুই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে সিপিএলের এক কর্তা বলেছেন, “সকলের জন্য নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোটা বিষয়টি পুলিশের তদন্তাধীন। তাদের আমরা সমস্ত রকম ভাবে সহযোগিতা করব।” 

অন্যদিকে প্যাট্রিয়টস ইতিমধ্যে আশ্বস্ত করেছে, তাদের খেলোয়াড় এবং কর্মীরা নিরাপদে আছেন। তারাও পুলিশকে সহযোগিতা করছেন। প্যাট্রিয়টসের পরবর্তী ম্যাচ ১১ সেপ্টেম্বর বার্বাডোস রয়্যালসের বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়