শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগে তাইজুল‌কে ৩৫ লাখ টাকায় কিন‌লো ডারবান সুপার জায়ান্টস

স্পোর্টস ডেস্ক : তাইজুল ইসলাম প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টির নিলামে দল পেয়েছেন। ড‌ারবান সুপার জায়ান্টস তাইজুল‌কে  প্রায় ৩৫ লাখ টাকায় দলে ভিড়িয়ে‌ছে।

এই দলে সতীর্থ হিসেবে তাইজুল পাচ্ছেন হেইনরিখ ক্লাসেন, জস বাটলার, সুনীল নারাইন, এইডেন মার্করামের মতো তারকাদের। বাংলাদেশের হয়ে মাত্র দুটি টি-টোয়েন্টি খেলেছেন নাটোরের এই স্পিনার। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচে নিয়েছেন ৮৮ উইকেট।

এসএ টি টোয়েন্টির চুড়ান্ত নিলামে ছিলো ১৪ বাংলাদেশি। কিন্তু সাকিব,মুস্তাফিজ, লিটন, মিরাজরা ছিলেন আনসোল্ড।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়েছে এসএ টি-টোয়েন্টির চূড়ান্ত নিলাম। সেখানে নাম লিখিয়েছেন তাইজুলসহ বাংলাদেশের ১৪ ক্রিকেটার।

তারা হলেন– সাকিব আল হাসান, লিটন দাস, তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। মোস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলেও তিনি থেকে যান অবিক্রীত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়