শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিশ্বকাপ বাছাই‌য়ে ব্রা‌জি‌লের ম‌তো আর্জেন্টিনাও এক গো‌লে পরা‌জিত 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই‌য়ে আ‌র্জেন্টিনা ও ইকু‌য়েড‌রের মধ‌্যকার খেলায় ফাউল পাল্টা ফাউল, হলুদ ও লালকার্ড প্রদর্শন, এটাই ছি‌লো ম‌্যা‌চের মূল চাল‌চিত্র।

 ইকুয়েডরের বিপক্ষে বিশ্রামে রাখা হয় লিওনেল মেসিকে। ফলে এই ম্যাচে ছিলেন না তিনি। তার পাশাপাশি ইকুয়েডরের বিপক্ষে ৫ পরিবর্তন নিয়ে মাঠে নামে স্ক্যালোনির দল। 

তবে দলে পরিবর্তন এনেও লাভ হয়নি। ইকুয়েডরের বিপক্ষে হেরে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিবর্ণ পারফরম্যান্সের মাঝে ৩১তম মিনিটে বড় ধাক্কাটা খায় আর্জেন্টিনা। পাল্টা আক্রমণে সবাইকে পেছনে ফেলে এগিয়ে যান এনার ভ্যালেন্সিয়া। তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সরাসরি লাল কার্ড দেখেন ৩৭ বছর বয়সি ডিফেন্ডার ওতামেন্দি।

প্রথমার্ধের বাড়ানো সময়ে পেনাল্টি পায় ইকুয়েডর। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ে মোইসেস কাইসেদো। এরপর স্বাগতিকদের আক্রমণের ধার কমে যায়।

তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি স্ক্যালোনির দল। পুরো ম্যাচে গোলের জন্য আটটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ে ১৮ ম্যাচে ১২ জয় ও ২ ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বাছাইপর্ব শেষ করল আর্জেন্টিনা। ১৮ ম্যাচে ইকুয়েডরের পয়েন্ট ২৯, তারা বাছাইপর্ব শেষ করেছে দ্বিতীয় অবস্থানে থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়