শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব: ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের উত্তাপ এখন দুই ম্যাচের মধ্যে। ব্রাজিল এবং আর্জেন্টিনা এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য তাদের স্থান নিশ্চিত করেছে। বুধবার ভোরে (১০ সেপ্টেম্বর) দল দুটি মাঠে নামবে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে। নেইমারবিহীন ব্রাজিল খেলবে বলিভিয়ার বিরুদ্ধে আর আর্জেন্টিনা মুখোমুখি হবে ইকুয়েডরের। 

বাংলাদেশ সময় বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টায় গুয়াকিলের এস্তাদিও মনুমেন্টাল ব্যাংকো পিচিঞ্চা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর ব্রাজিলের ম্যাচটি ভোর সাড়ে ৫টায় এস্তাদিও মিউনিসিপ্যাল এল আল্টোতে। 

বাংলাদেশসহ উপমহাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না ম্যাচ দুটি। তবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে সাবস্ক্রিপশন থাকলে সমর্থকরা ম্যাচগুলি দেখতে পারবেন। কিছু জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো beIN Sports, Fox Sports, এবং Globo। এছাড়াও কিছু থার্ড-পার্টি অ্যাপ যেমন Sportzfy, Yacine TV, এবং Live NetTV তে ফ্রি স্ট্রিমিং পাওয়া যেতে পারে, তবে এগুলো অফিসিয়াল নয়, সুতরাং এগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।

ব্রাজিলের কোচ আনচেলত্তি আগেই ঘোষণা দিয়েছেন বলিভিয়ার বিপক্ষে ম্যাচটিতে পরীক্ষা নিরীক্ষা চালাবেন। সে হিসেবে বুঝা যাচ্ছে একাদশে বেশ পরিবর্তন আসবে। অন্যদিকে আর্জেন্টিনাও একই পথে হাটতে যাচ্ছে। যেহেতু মেসি এ ম্যাচে খেলছেন না। তাই গত ম্যাচে যারা মূল একাদশে সুযোগ পাননি তাদের আজকের ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়