শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ মিনিটের ঝড়ে সিঙ্গাপুরকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ 

এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাইয়ে টানা দুই ম্যাচ হারায় চূড়ান্ত পর্বে যেতে পারেনি বাংলাদেশ। মঙ্গলবার ছিল গ্রুপের শেষ ম্যাচ। সেই ম্যাচে অবশ্য জেগে উঠেছে বাংলাদেশ। সিঙ্গাপুরকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষটা ভালোভাবে রাঙিয়েছে তারা। গোল পেয়েছেন ফাহামিদুল ইসলাম, আল আমিন, শেখ মোরসালিন ও মহসিন আহমেদ। 

ভিয়েতনামে হওয়া এই ম্যাচের প্রথমার্ধ কোনও গোল হয়নি। বিরতির পর ফাহামিদুল ইসলাম নামলে আক্রমণে ধার বাড়ে। শেষ ২০ মিনিটে হয়েছে ৫টি গোল! ৭০ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। সতীর্থের পাসে ফাহামিদুল ইসলাম বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দৃষ্টিনন্দন গোলটি করেন। এসময় ডিফেন্ডাররা চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি। দুই মিনিট পর বাংলাদেশ পায় দ্বিতীয় গোল। একক প্রচেষ্টায় বক্সে ঢুকে দেখেশুনে ডান পায়ের কোনাকুনি শটে আল আমিন গোলকিপারকে পরাস্ত করেন।

৮০ মিনিটে মহসিন আহমেদ বক্সে ঢুকে ফাঁকা পোস্টে তৃতীয় গোল করে বাংলাদেশকে আরও এগিয়ে নেন। ৮২ মিনিটে চতুর্থ গোল পায় বাংলাদেশ। এক ডিফেন্ডারকে কাটিয়ে শেখ মোরসালিন বক্সের বাইর থেকে দারুণ এক শটে জাল কাঁপান। যোগ করা সময়ে খাইরিন নাদিম শোধ দেন এক গোল। তারপরও ৪-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়