শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৫ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আ‌ন্দোলন তু‌ঙ্গে,আজ নেপা‌লের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ম‌্যাচ হ‌বে না

স্পোর্টস ডেস্ক : নেপা‌লে রাজ‌নৈ‌তিক অ‌স্থিরতা চল‌ছে। সরকারের দুর্নীতি, সামাজিক যোগাযোগ মাধ্যগুলো বন্ধ করে দেওয়ায় সেখা‌নে শুরু হয় আন্দোলন। দেশটির পার্লামেন্ট ভবনের এলাকাসহ কাঠমান্ডুর বিভিন্ন স্থানে চলে দফায় দফায় সংঘর্ষ। এর প্রভাব পড়েছে বাংলাদেশ-নেপাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচের ওপর। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। আগের দিন (সোমবার, ৮ সেপ্টেম্বর) দুপুরে টিম হোটেলেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর দুপুর সোয়া ২টা নাগাদ হোটেলের লবিতে এসে বাফুফের মিডিয়া ম্যানেজার জানতে পারেন, আন্দোলনের কারণে বাইরে যেতে পারবেন না। স্টেডিয়ামটির আশে-পাশেই নাকি আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। সঙ্গে সঙ্গেই দলের অনুশীলন বাতিল করা হয়।

পরিস্থিতি বেগতিক দেখে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েসনের (আনফা) অফিসিয়ালরা জরুরি মিটিংয়ে বসেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, বাংলাদেশ-নেপালের ম্যাচটি মাঠে গড়াবে না। 
 
এর আগে গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) নেপালের সরকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়। এ ছাড়া সরকারের দুর্নীতির বিরুদ্ধেও ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। সব মিলিয়ে সোমবার রাজপথে নেমে আসার ঘোষণা তারা আগেই দিয়ে রেখেছিল।

দু‌টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হামজা-সমিতদের ছাড়াই নেপালে গেছে বাংলাদেশ দল। গত শনিবার (৬ সেপ্টেম্বর) প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে তারা। দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। তবে আন্দোলন জোরালো হওয়ায় শেষ পর্যন্ত এ ম্যাচটি বাতিল করেছে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়